বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
উডসাইড বায়তুল জান্নাহ মসজিদের ইসলামিক সামার স্কুলের গ্রাজুয়েশন গত ১৪ আগস্ট রোববার অনুষ্ঠিত হয়েছে। উডসাইড মসজিদের ইসলামিক সামার স্কুলের গ্রাজুয়েশন সম্পন্ন
শিক্ষার্থী, অভিভাবকসহ তিন শতাধিক ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ। এছাড়া উপস্থিত ছিলেন উ্ডসাইড মসজিদের দুজন ইমাম হেলাল আহমেদ ও হাফেজ মুক্তাকী বিল্লাহ। সকাল ১১টায় স্কুলের শিক্ষার্থী সিয়াম হোসেনের পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

শিক্ষার্থীদের বয়স ভিত্তিক গ্রুপ এ, গ্রুপ বি ও গ্রুপ সি ভাগে বিভক্ত করা হয় এবং মেয়ে শিক্ষার্থীদের গ্রুপ এ ও গ্রুপ বি তে ভাগ করা হয়। সনদ বিতরণের পর শুরু হয় বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ছিল কোরআন হিফজ, কোরআন তিলাওয়াত, হামদ ও নাত। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতি গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কৃত করা হয়।
ছেলেদের গ্রুপ এ’তে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে যথাক্রমে সাবিহ, আফাম ও সামী। ছেলেদের গ্রুপ বি’তে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে যথাক্রমে আবদুস সামী সুলতান, আবদুল্লাহ নূর আয়মান ও আরিশ সিদ্দিকী। ছেলেদের গ্রুপ সি’তে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে যথাক্রমে আবাদ বিন সাইদ, ইমতিয়াজ খান ও নাফিস আতিক। মেয়েদের গ্রুপ এ’তে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে যথাক্রমে মুসারাত আলী, মুজান সাইদ ও সায়রা হায়দার। মেয়েদের গ্রুপ ’িতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে যথাক্রমে আইয়ানা হুসাইন, আলিজা জয়নব ও লাবিবা আফরিন। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ তোফাজ উদ্দীন।
Posted ১০:১৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3054 বার পঠিত)
(2345 বার পঠিত)