শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ঊনবাঙালের নতুন চমক মাসিক একক সঙ্গীত

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

ঊনবাঙালের নতুন চমক মাসিক একক সঙ্গীত

নিউইয়র্কে নিবন্ধিত শিল্প-সাহিত্যের সংগঠন ঊনবাঙাল এর ৬৩ তম সভায় গত ২২ নভেম্বর যুক্ত হয় একক সঙ্গীতানুষ্ঠান। এই আয়োজনের প্রথম শিল্পী হিসেবে আমন্ত্রণ পান শিল্পী মিতা হোসেন। মিতা হোসেন ঊনবাঙালের একজন নিয়মিত সদস্য, তিনি সঙ্গীত বিভাগের উপপ্রধান হিসেবে গত এক বছর ধরে দায়িত্ব পালন করছেন। ‘শুদ্ধ শিল্পের নিবিড় চর্চা’ এই স্লোগানকে সামনে রেখে গত এক যুগ ধরে নিউইয়র্কে বাংলা শিল্প ও সাহিত্যের চর্চা করছে ঊনবাঙাল। এরই ধারাবাহিকতায় একটি নতুন কার্যক্রম মাসিক একক সঙ্গীত সন্ধ্যা শুরু হলো। মিতা হোসেন সোনালী যুগের বেশ কিছু গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে রাখেন।

আগামী ১৩ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠান করছে ঊনবাঙাল। সেই অনুষ্ঠানের রিহার্সাল দিয়েই সন্ধ্যাটা শুরু হয়। “বিজয় একটি খোলা জানালা” গীতি-কাব্যালেখ্যর রিহার্সালে নেতৃত্ব দেন ঊনবাঙাল-সঙ্গীত বিভাগের প্রধান সৈয়দ মাসুদুল ইসলাম টুটুল। অন্যান্যের মধ্যে ছিলেন মিতা হোসেন, মোহাম্মদ শানু, বুলা আফরোজ, আবিদা সুলতানা, মুন্না চৌধুরী, রেণু রোজা, মুক্তি জহির, দিমা নেফারতিতি, আহসান হাবিব, জিএম ফারুক খান, নজরুল ইসলাম, চমক ইসলাম, রেজা কামাল, দানিয়েল ইসলাম প্রমূখ। এই দিন একক সঙ্গীত পারফর্ম করার জন্য ঊনবাঙালের পক্ষ থেকে মিতা হোসেনকে সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়। এ-সময় সাইটেশন পাঠ করে শোনান কবি কাজী জহিরুল ইসলাম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊনবাঙাল আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৬ এর আহ্বায়ক ফখরুল আলম। উল্লেখ্য তিনি ২০২৫-এর বইমেলারও আহ্বায়ক ছিলেন।

Posted ৩:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.