শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

এটিভি’র ওয়েবসাইট ও অ্যাপস উদ্বোধন

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

এটিভি’র ওয়েবসাইট ও অ্যাপস উদ্বোধন

‘বিশ্বজুড়ে বাঙালিয়ানা” এই স্লোগান নিয়ে শিগগিরই পূর্ণাঙ্গ সম্প্রচারে আসছে এটিভি ইউএসএ। ইতিমধ্যে টেলিভিশনটির পরীক্ষামূলক সম্প্রচার চলছে, যা দর্শকদের দৃষ্টি কেড়েছে। তবে এরইমধ্যে এটিভি ইউএসএ পরিবারের সঙ্গে যুক্ত হয়েছে অনলাইন পোর্টাল ও অ্যাপস, যা ১ ডিসেম্বর গত রোববার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. নাজমুল হুদা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনলাইন পোর্টাল ও অ্যাপসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ অতিথি ছিলেন আশা গ্রুপ এবং আশা মাল্টিমিডিয়ার প্রেসিডেন্ট ও সিইও আকাশ রহমান, চেয়ারপারসন এশা রহমান। স্বাগত বক্তব্য দেন এটিভি ইউএসএ’র স্টেশন চিফ শামীম আল আমিন।

শারমিনা সিরাজ সোনিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্টজনেরা। এসময় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন সাপ্তাহিক ‘বাঙালী’ সম্পাদক কৌশিক আহমেদ, টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, খলিল গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও মো. খলিলুর রহমান, কমিউনিটি বোর্ড মেম্বার ফাহাদ সোলায়মান, সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, সাপ্তাহিক সাদাকালোর নির্বাহী সম্পাদক মোহাম্মদ কাশেম, নির্মাতা দেবাশীষ বিশ্বাস, চিত্রনায়ক নিরব ও সাইমন সাদিক, রনি ভৌমিক, অভিনেত্রী নোভা, উপস্থাপিকা সাদিয়া খন্দকার, ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার লিটু আনাম, ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন, কমিউনিটি অ্যাকটিভিস্ট জিল্লুর রহমানসহ অনেকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ, বিশিষ্ট রিয়েলটর মোহাম্মদ কবির, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফরমান হোসাইনসহ অন্যরা।আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। পরে অনুষ্ঠানে কাউন্টডাউনের মাধ্যমে অনলাইন পোর্টাল এবং অ্যাপস-এর উদ্বোধন করেন কনসাল জেনারেল মো. নাজমুল হুদা। এসময় কেক কেটে এই শুভক্ষণ উদযাপন করা হয়। পরে প্রধান অতিথির বক্তব্যে এটিভি ইউএসএকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ এবং চমৎকার সব অনুষ্ঠানের মধ্য দিয়ে এটিভি ইউএসএ এগিয়ে যাবে, এটাই প্রত্যাশা করছি।

অনুষ্ঠানে আকাশ রহমান ও এশা রহমান উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দায়িত্বশীল সাংবাদিকতা ও নির্মল বিনোদনের প্রতিশ্রুতি দিয়ে তারা সবাইকে পাশে থাকার অনুরোধ করেছেন। স্টেশন চিফ শামীম আল আমিন এসময় এটিভি ইউএসএ’র লক্ষ্য ও পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। সেই সম্পর্কে বড় পর্দায় দেখানো হয় এ সংক্রান্ত নানান পরিবেশনা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ত্রিনিয়া হাসান, জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী সঙ্গীত পরিচালক তানভীর তারেক এবং ফিডব্যাক ব্যান্ড দলের ভোকাল আরিফ সুজন। আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী গোপন সাহা ও শুক্লা রায়।

Posted ১১:৫১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.