শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

এনওয়াইপিডি’র দুই অফিসারের মৃত্যুতে জ্যামাইকা, জ্যাকসন হাইটস ও ব্রঙ্কসে স্মরণসভা

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২২

এনওয়াইপিডি’র দুই অফিসারের মৃত্যুতে জ্যামাইকা, জ্যাকসন হাইটস ও ব্রঙ্কসে স্মরণসভা

জ্যামাইকায় স্মরণসভায় অংশগ্রহণকারীরা।

অতি সম্প্রতি নিউইয়র্কে এনওয়াইপিডি’র দুই অফিসারের দূর্ভাগ্যজনক অকাল মৃত্যুতে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জ্যামাইকায় প্রতিবাদ ও স্মরণ সভা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক পথসভায় মোমবাতি জালিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। উল্লেখ্য, নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে গত ২১ জানুয়ারী শুক্রবার একটি পারিবারিক সংহিসতার খবর পেয়ে পুলিশ অফিসার জ্যাসন রিভেরা ও উইলবার্ট মোরাও দায়িত্ব পালনকালে দূর্বৃত্তের গুলিতে নিহত হন। উন্মাদ ক্যারিয়ারের দূর্বৃত্ত ল্যাশওয়ান ম্যাকনেইল-এর গুলিতে রিভেরা ঘটনারদিন মারা গেলেও উইলবার্ট পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। অবশ্য ঘটনার সময় পুলিশের গুলিতে ম্যাকনেইলও মারা যায়।

গত ২৫ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ প্রিমিয়াম সুপার মার্কেটের সামনে আয়োজিত প্রতিবাদ ও স্মরণ সভার আয়োজন করেন কমিউনিটি অ্যাক্টিভিষ্ট সৈয়দ রাব্বী। এসময় উল্লেখযোগ্য বিশিষ্ট ব্যক্তি ও কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট রেজাইল করিম চৌধুরী, কামরুল ইসলাম সানি, সাংবাদিক বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

জ্যাকসন হাইটস ও ব্রঙ্কসে শোকসভা

নিউইয়র্ক সিটির হারলেমে সহিংসতার ঘটনায় নিহত দুই পুলিশ কর্মকর্তা জ্যাসন রিভেরা ও উইলবার্ট মোরা স্মরণে জ্যাকসন হাইটস ও ব্রঙ্কসে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। নিহত দুই পুলিশ কর্মকর্তা স্মরণে কুইন্স বরোর পুলিশ বিভাগ গত ২৬ জানুয়ারি জ্যাকসন হাইটসে এক শোক সমাবেশের আয়োজন করে। ডাইভারসিটি প্লাজার এই স্মরণ সমাবেশে কুইন্সের উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমাবেশে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন-জেবিবিএর প্রতিনিধিরাও উপস্থিত থেকে নিহতদের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করে বক্তব্য রাখেন। এ সময় জেবিবিএর নেতারা প্রদীপ প্রজ্বলন করে নিহতদের প্রতি সম্মান জানান। শোক সমাবেশে ১৫ প্রিসিংক্টের কমান্ডিং অফিসার আল তাহেরী নিহত দুই পুলিশের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, চলতি মাসে নিউইয়র্ক পুলিশকে চারবার বন্দুক হামলার মুখোমুখি হতে হয়েছে। এসব ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা হতাহত হয়েছেন। সর্বশেষ হারলেমের দুঃখজনক ঘটনায় আমাদের দুইজন পুলিশ কর্মকর্তা নিহত হলেন। যা আমাদেরকে মর্মাহত করেছে। সব ঘটনার তদন্ত চলছে। এ দিকে ব্রঙ্কসের বাংলাবাজার এলকায় গত ২৬ জানুয়ারি সন্ধ্যায় নিউইয়র্ক সিটি পুলিশের দুই কর্মকর্তা জ্যাসন রিভেরা ও উইলবার্ট মোরা স্মরণ সভায় তাদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, উইলিয়াম রিভেরা ও মির্জা মামুন রশিদ, কমিউনিটি এক্টিভিস্ট মো. খলিলুর রহমান, এমবি হোসেন তুষার, শেখ জামাল হুসেন, মঞ্জুর চৌধুরী জগলুল, এ ইসলাম মামুন প্রমুখ। প্রার্থনা পরিচালনা করেন মাওলানা শহিদ উল্লাহ। নিউইয়র্ক (ইউএনএ)

Posted ৮:৫৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.