বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
পবিত্র রমজান মাসে ঈদুল ফিতরের পূর্বেই মুসলমানগণ ফিতরা আদায় করে থাকেন। এজন্য প্রতিবছর মাথাপিছু ফিতরার একটি পরিমাণ ধার্য্য করা হয়। এবার ফিতরার পরিমাণ ১০ (দশ) ডলার বলে জানান জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম মাওলানা আবু জাফর বেগ।
দেশে জনপ্রতি ফিতরা সর্বোচ্চ ২৩১০, সর্বনিম্ন ৭৫ টাকা
এ বছর ফিতরার হার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা এবং সর্বনিম্ন ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত ৮ এপ্রিল বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। গত বছরও সর্বোচ্চ ফিতরা দুই হাজার ৩১০ টাকা, সর্বনিম্ন ফিতরা ছিল ৭০ টাকা। সভায় সভাপতিত্ব করেন সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। ইসলামি শরিয়াহ মতে গম, আটা, যব, কিশমিশ, খেজুর ও পনির ইত্যাদি পণ্যগুলোর যেকোনও একটি দিয়ে ফিতরা দেওয়া যায়।
Posted ৯:০৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2353 বার পঠিত)