বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ০২ জুন ২০২২
মেট্টোপলিটান ট্রানিজিট অথরিটি (এমটিএ) নিউইয়র্ক সিটিতে বাস চালানোর জন্য অপারেটরের চাকুরিতে লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি ঘোষণা করেছে।
আগামী ৩১ আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। এই পদে সপ্তাহে ৪০ ঘন্টা পর্যন্ত কাজের সুযোগ রয়েছে এবং বর্তমান বেতন হার ঘন্টাপ্রতি ২৫.৪৯ ডলার।
ছয় বছর নিয়মিত চাকুরির পর বেতন বৃদ্ধি পেয়ে ঘন্টায় ৩৬.৪২ ডলারে উন্নীত হবে। বেতনের বাইরে অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে রাত্রিকালীন ও উইকএন্ডসে কাজ করার জন্য বর্ধিত আর্থিক সুবিধা, সবেতন ছুটি, ভ্যাকেশন, অসুস্থতাকালীন ছুটি এবং ব্যাপকভিত্তিক স্বাস্থ্যসেবা ও পেনসনের সুবিধা। আবেদন ফি এর পরিমাণ ৬৮ ডলার। আবেদনকারীদের যোগ্যতা হিসেবে নিউইয়র্ক স্টেটের বৈধ ড্রাইভার্স লাইসেন্স ও ‘বি’ শ্রেনির কমার্শিয়াল ড্রাইভার্স লার্নার্স পারমিটসহ অন্যান্য কিছু শর্ত। এই পদে নিয়োগপ্রাপ্তদের জন্য সিটির রেসিডেন্সির আবশ্যকতা নেই।
ড্রাইভিং এ দক্ষতা সম্পন্ন সামরিক বাহিনীতে সক্রিয় অথবা সম্মানজনকভাবে অবসর গ্রহণকারী এবং নিউইয়র্ক ন্যাশনাল গার্ডের সদস্যরাও আবেদন করতে পারেন। বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে আগ্রহীরা ভিজিট করতে পারেন www.new.mta.info/careers/exam-schedule ওয়েবসাইট।
Posted ৭:০৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জুন ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2353 বার পঠিত)