শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ওজোনপার্কে রুহুল-জাহিদ প্যানেলের পরিচিতি সভা

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪

ওজোনপার্কে রুহুল-জাহিদ প্যানেলের পরিচিতি সভা

রুহুল জাহিদ-পরিষদ এর প্যানেল পরিচিতি ও কর্মী সভা করেছেন বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী রুহুল-জাহিদ পরিষদ। গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কের ওজোনপার্কে একটি পার্টি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রার্থীরা নির্বাচন কীভাবে সুষ্ঠু করা যায় এ বিষয়ে পরামর্শ চান উপস্থিত সকলের কাছে। সভায় উপস্থিত ছিলেন সভাপতি পদপ্রার্থী রুহুল আমিন সিদ্দিকী, সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাহিদ মিন্টু, সদস্য প্রার্থী মোহাম্মদ রব মিয়া ও তাজু মিয়া।

জাহিদ মিন্টু বলেন, আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হলে একটি বাংলাদেশ ভবন প্রতিষ্ঠা করবো, যেখানে কমিউনিটি সেন্টার, স্বাস্থ্যসেবা, ইবাদত ও রিক্রেরিয়েশনের ব্যবস্থা থাকবে। এসময় তিনি সবার সহযোগিতা কামনা করেন।

সভাপতি প্রার্থী রুহুল আমিন বলেন, আমরা এ লক্ষ্যে একটি বড় পরিসরে জায়গা ও ভবন খোঁজা শুরু করেছি। বাংলাদেশ সেন্টার গড়ে তোলার বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমরা নির্বাচনী মেনিফেস্টো সহসাই প্রকাশ করবো। তিনি এ ব্যাপারে প্রবাসী বাংলাদেশি সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।

রুহুল-জাহিদ পরিষদের প্রার্থীরা হলেন- সভাপতি রুহুল আমিন সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি ফারুক চৌধুরী, সহ-সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক পদে জাহিদ মিন্টু, সহ-সাধারণ সম্পাদক সারওয়ার খান বাবু, কোষাধ্যক্ষ নওশেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সাদী মিন্টু, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায় চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক নাসির আইয়ুব, সাহিত্য সম্পাদক রোমানা আহমেদ, ক্রীড়া সম্পাদক আলমগীর হোসেন, স্কুল ও শিক্ষা সম্পাদক শাহনাজ হোসেন, কার্যকরী সদস্য আব্দুর রব মিয়া, তাজু মিয়া, একেএম রফিকুল ইসলাম ডালিম, মো. সাইফুল ইসলাম।

Posted ১১:১২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.