শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ওজোন পার্কে কালাম’স বাজারের উদ্বোধন

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

ওজোন পার্কে কালাম’স বাজারের উদ্বোধন

ফিতা কেটে ওজনপার্কে কালাম’স বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

নিউইয়র্কের ওজোন পার্কের লিবার্টি এভিনিউতে বাংলাদেশি মালিকানাধীন নতুন সুপারমার্কেট ‘কালাম’স বাজার’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গত ৫ সেপ্টেম্বর শুক্রবার অপরাহ্নে ফিতা কেটে এ বাজারের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ী, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কেবল বাংলাদেশি প্রবাসী নয়, অন্যান্য ভাষাভাষী মানুষের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো।

গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে দুই দিনব্যাপী আয়োজন করা হয় ফ্রি ফুড ফেস্টিভ্যাল, যা বিপুল সংখ্যক প্রবাসী ও স্থানীয়দের আকৃষ্ট করে। একইসঙ্গে মাত্র ১০০ ডলার কেনাকাটায় ২০ হাজার ডলারেরও বেশি প্রাইজমানি জেতার বিশেষ সুযোগ দেওয়া হয় ক্রেতাদের। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এত বড় পরিসরে একটি গ্লোসারি শপ প্রতিষ্ঠা করা শুধু ব্যবসায়িক সাফল্য নয়, এটি প্রবাসীদের সাংস্কৃতিক ঐতিহ্য ও আর্থসামাজিক অবস্থানের ইতিবাচক প্রতিফলন।

কালাম’স বাজারে পাওয়া যাচ্ছে নিত্যপ্রয়োজনীয় নানা টাটকা শাক-সবজি, ফলমূল, তরিতরকারি, দেশীয় খাদ্যসামগ্রী, মসলা ও চাল-ডালসহ প্রতিদিনের চাহিদার সব উপকরণ। প্রবাসী মুসলিমদের প্রয়োজন মেটাতে রয়েছে সম্পূর্ণ হালাল উপায়ে জবাইকৃত গরু, ছাগল, হাঁস ও মুরগির মাংস। এছাড়া বাংলাদেশি নদী-খাল-বিলের বাহারি প্রজাতির প্রোজেন মাছও পাওয়া যাচ্ছে বাজারটিতে। এছাড়াও পাওয়া যাবে গৃহস্থালীর প্রয়োজনীয় সকল সামগ্রী।


প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, কেবল বাংলাদেশি আমেরিকান নয়, বহুজাতিক গ্রাহকদের চাহিদাও মাথায় রেখে সাজানো হয়েছে বাজারের পণ্যের তালিকা। আধুনিকতার ছোঁয়ায় এখানে রাখা হয়েছে অনলাইন অর্ডারের সুবিধা, যার মাধ্যমে গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে যাবে প্রয়োজনীয় সামগ্রী। একইসঙ্গে বড় আকারের গাড়ি পার্কিং সুবিধা থাকায় ক্রেতারা নির্বিঘ্নে ও ঝামেলামুক্তভাবে কেনাকাটা করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের নিত্যদিনের বাজারজাত চাহিদায় এক নতুন মাত্রা যোগ করবে কালামস বাজার। বাহারি সব দেশীয় পণ্য এক ছাদের নিচে পেয়ে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের মতে, খুব অল্প সময়ের মধ্যেই কালামস বাজার কেবল প্রবাসী বাংলাদেশিদের নয়, অন্যান্য কমিউনিটির কাছেও একটি বিশ্বস্ত নাম হয়ে উঠবে। বাংলাদেশী কমিউনিটির সর্ববৃহৎ এই প্রতিষ্ঠানে ৯হাজার বর্গফুট জুড়ে রয়েছে আধুনিক সুপার মার্কেটের সব ব্যবস্থা। ৯৮-০১ লিবার্টি এভিনিউয়ে কালাম’স বাজারে ক্রেতাদের সুবিধার্থে রয়েছে ফ্রি পার্কিং এর ব্যবস্থা। শতভাগ হালাল সামগ্রীর এই বাজারে বাংলাদেশীদের আমন্ত্রণ জানানো হয়েছে কালাম’স বাজারের পক্ষ থেকে।

Posted ১১:৪১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.