নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
নিউইয়র্ক স্টেটের ‘অফিস ফর পিপল উইথ ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ’ কমিশনার উইলো বেয়ার গত ১৫ আগস্ট সিটির জ্যামাইকায় অটিজম সোসাইটি হ্যাবিলিটেশন আর্গনাইজেশন অফিস পরিদর্শন করেন।
তার সঙ্গে ছিলেন টিমের সদস্য র্যাচেল বেকার, জেসিকা সিজন ও সাডনেস ডুনো। অনষ্ঠুানে অটিজম সোসাইটি হ্যাবিলিটেশন আর্গনাইজেশন সেবা গ্রহণকারী ও তাদের পরিবারের সদস্য এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তারা কমিশনারের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা এবং কষ্টের কথা ব্যক্ত করেন। বিশেষ করে ‘অফিস ফর পিপল উইথ ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ’ এর এলিজিবিলিটি পেতে ৭ থেকে ১২ মাস পর্যন্ত অপেক্ষা করার ঝামেলা নিয়ে তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন।
কমিশনার বেয়ার স্বীকার করেন যে এ অপেক্ষা প্রকৃতপক্ষে কষ্টদায়ক এবং তিনি প্রতিশ্রুতি দেন যে, এই প্রক্রিয়া দ্রুততর করার জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করবেন। তিনি ও তার টিম সদস্যরা আরও জানান যে ‘অফিস ফর পিপল উইথ ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ’এ আবেদন করার ধাপগুলো আরও সহজ ও সবার জন্য সুবিধাজনক করার চেষ্টা করা হচ্ছে।
উল্লেখ্য, অটিজম সোসাইটি হ্যাবিলিটেশন আর্গনাইজেশন ASHO কুইন্সের জ্যামাইকায় একটি নন-প্রফিট প্রতিষ্ঠান, যে সংগঠন প্রতিবন্ধী লোকজনকে সহায়তা করে, যাতে তারা সহজে তাদের প্রাপ্য সুবিধা ও অধিকার পেতে পারে।
Posted ১১:৪৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2347 বার পঠিত)