ওয়াশিংটন ডিসি : | বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
গত ২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভার্জিনিয়ায় অবস্থিত ঢাকা ক্লাবে ওয়াশিংটন ডিসি বিএনপি এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি শুরু হয় মো. শফিক মোল্লার পবিত্র কুরআন তেলোয়াত পাঠের মাধ্যমে। এরপরে বাংলাদেশের জাতীয় সংগীত, আমেরিকান জাতীয় সংগীত ও বিএনপির দলীয় সংগীত পরিবেশন করা হয়। ওয়াশিংটন ডিসি বিএনপির সভাপতি হাফিজ খান সোহায়েলের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেন। সভায় আরো বক্তব্য রাখেনÑ ভার্জিনিয়া স্টেট বিএনপির আহ্বায়ক জহির খান, সদস্য সচিব তোফায়েল আহমেদ, ওয়াশিংটন ডিসি বিএনপির সহসভাপতি মিয়া মো: মজনু, ওয়াশিংটন ডিসি বিএনপির সদস্য মীর নাজিউর রহমান, ভার্জিনিয়া স্টেট বিএনপির সদস্য কাইয়ুম মোহাম্মদ ও মহিউদ্দিন জাহাঙ্গীর।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শুরুতে মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপর তথ্যবহুল প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপরে কবিতা আবৃত্তি করেন ওয়াশিংটন ডিসি বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান মঈন উদ্দিন বিপ্লব, জাহাঙ্গীর আলম। দেশাত্মবোধক গান পরিবেশন করেন রেজওয়ান আনসারী পল্লব, জনি রহমান, আনসার আহমেদ, মাহিন সুজন, মাসুমা মেরিন, শিমু আনসারী, মাহি, আফ্রীদা জেসমিন। দ্বিতীয় পর্বের কারিগরি পরিচালনায় ছিলেন ওয়াশিংটন ডিসি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সালেহ মনসুর পরশ। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত প্রচুর বাংলাদেশি এই অনুষ্ঠানটি অবলোকন করেন যা ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানের সভাপতি হাফিজ খান সোহায়েল তার সমাপনী বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যত মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার রয়েছেন তা আর অন্য কোন দলে নেই এতেই প্রমাণিত হয় কারা বাংলাদেশের প্রকৃত স্বাধীনতার পক্ষের শক্তি। তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিশেষ করে অনুষ্ঠানের পিছের কারিগর সৈয়দ সালেহ মনসুর পরশ ও রেজওয়ান আনসারী পল্লবকে আন্তরিক ধন্যবাদ জানান। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়।
Posted ১১:২১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2353 বার পঠিত)