শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

কনসাল জেনারেলের সাথে ইউএস-বাংলাদেশ চেম্বারের বৈঠক

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪

কনসাল জেনারেলের সাথে ইউএস-বাংলাদেশ চেম্বারের বৈঠক

সম্প্রতি ইউএসবিসিসিআই নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে কৌশলগত আলোচনায় মিলিত হয়েছে কনসাল জেনারেল মোঃ নাজমুল হুদার সাথে। বৈঠকে ইউএসবিসিসিআই সভাপতি মোঃ লিটন আহমেদ, বোর্ড সদস্য শেখ ফরহাদ, আহাদ আলী সিপিএ, ইসমাইল আহমেদ, মিলি এ ভূঁইয়া, রফিক খান এবং মোঃ বদরুদ্দুজা সাগর উপস্থিত ছিলেন।

বৈঠকের মূল উদ্দেশ্য ছিল অর্থনৈতিক সম্পর্ককে শক্তিশালী করা এবং বাংলাদেশি-আমেরিকান সম্প্রদায়ের জন্য নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করা। আলোচনার প্রধান ইস্যু ছিল আসন্ন ইউএসবিসিসিআই বিজনেস এক্সপো ২০২৪, যা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে যাচ্ছে।

এই এক্সপো অভিবাসী এবং সংখ্যালঘু-মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সহায়তা প্রদান এবং উন্নয়নের সুযোগ তৈরি করতে মনোনিবেশ করবে। ইউএসবিসিসিআই এবং বাংলাদেশ কনস্যুলেটের এই দৃঢ় সম্পর্ক বাংলাদেশি-আমেরিকান সম্প্রদায়ের মধ্যে ব্যবসায়িক সহযোগিতা এবং অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে। কনসাল জেনারেল ইউএসবিসিসিআই-এর উদ্যোগের প্রশংসা করেন এবং কনস্যুলেটের পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, “ইউএসবিসিসিআই বিজনেস এক্সপো ধারাবাহিকভাবে মার্কেটের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি এবং বাংলাদেশি ব্যবসায়িক সম্প্রদায়কে উন্নীত করার যথেষ্ট সম্ভাবনা দেখিয়েছে। ইউএসবিসিসিআই-এর সাথে আমাদের অংশীদারিত্ব এই উদ্যোগগুলোকে আরও সমৃদ্ধ করবে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং বাংলাদেশি-আমেরিকান ব্যবসায়িক সম্প্রদায়ের জন্য নতুন দরজা খুলে দেবে।

উল্লেখ্য, ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (ইউএসবিসিসিআই’) যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার একটি সংস্থা। ইউএসবিসিসিআই বাংলাদেশি-আমেরিকান উদ্যোক্তা এবং পেশাদারদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করে। এই অংশীদারিত্বের মাধ্যমে ইউএসবিসিসিআই এবং বাংলাদেশ কনস্যুলেট অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সমৃদ্ধির পথ প্রশস্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Posted ১২:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.