শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব, বাংলাদেশি-আমেরিকান লায়ন্স ক্লাব, চিটাগাং এসোসিয়েশন

কমিউনিটতে ইফতার মাহফিল

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

কমিউনিটতে ইফতার মাহফিল

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব

নিউইয়র্ক: গত ১৭ মার্চ জ্যাকসন হাইটস্ এর সানাই রেস্টুরেন্টে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল হয়েছে। ক্লাব কর্মকর্তা ও সদস্য ছাড়াও এই ইফতার মাহফিলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি শওকত ওসমান রচি ও ইফতার মাহফিল পরিচালনা করেন সাধারণ সম্পাদক মশিউর রহমান মজুমদার । রমজান মাসের বরকত ও শান্তি কামনা করে ইফতার মাহফিলে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সাপ্তাহিক প্রবাস পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ ওয়ালিউর রহমান। ক্লাব সভাপতি শওকত ওসমান রচি তার বক্তব্যে রমজানের পবিত্রতা ও সম্প্রীতির বার্তা তুলে ধরেন। তিনি বলেন, এ পবিত্র মাস আমাদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করবে।

ইফতার মাহফিলের মাধ্যমে আমেরিকায় বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের সাথে ক্লাব কর্মকর্তা ও সদস্যদের বন্ধন আরও দৃঢ় হবে এটাই আমাদের প্রত্যাশা। সাধারণ সম্পাদক মশিউর রহমান মজুমদার অনুষ্ঠানের সফল আয়োজনে সকলকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, আমরা আমাদের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যকে ধারণ করে এখানে একটি সুন্দর সমাজ গঠনে কাজ করে যাচ্ছি। আমরা আপনাদের সহযোগিতা চাই। অনুষ্ঠানে প্রেসক্লাবের সাবেক সভাপতি দর্পণ কবীর , সাবেক সভাপতি মোহাম্মদ সাঈদ, সহ-সভাপতি মন্জুরুল হক, সহ-সম্পাদক আবু বকর সিদ্দিক, কোষাধ্যক্ষ মল্লিকা খান, কার্যকরী সদস্য শামীম আহমেদ ,সদস্য এনাম চৌধুরী, সীমা সুস্মিতা, পাপিয়া বেগম, খোরশেদ রিংকু, রিশিতা জাহান, তাপস সাহা, দীপক কুমার আচার্য, উত্তম সাহা উপস্থিত ছিলেন।

এ ছাড়া কমিউনিটি নেতৃবৃন্দ ও ব্যবসায়ী এবং মিডিয়া কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট গিয়াস আহমেদ, নিউইয়র্ক লায়ন্স ক্লাবের সভাপতি রকি আলিয়ান, সেক্রেটারি জে এফ এম রাসেল, সাংবাদিক ও সার্টিফাইড প্যারালিগ্যাল শামীম শাহেদ, রিয়েল স্টেট ইনভেস্টর নুরুল আজিম, ঢাকা জেলা এসোসিয়েশনের সভাপতি দুলাল বেহুদু, এস্টোরিয়া ডিজিটাল ট্রাভেলস এর মালিক নজরুল ইসলাম, ব্যবসায়ী মাসুদ রানা তপন, এস এম পিন্টু, সন্ধান পত্রিকার সম্পাদক সঞ্জীবন সরকার ও মিডিয়া কর্মী মোহাম্মদ হোসাইন দীপুসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী, সম্পাদক ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন।

বাংলাদেশি-আমেরিকান লায়ন্স ক্লাব

নিউইয়র্ক : নিউইয়র্ক বাংলাদেশি-আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার পার্টি গত ১১ মার্চ উডসাইডের গুলশান টেরেসে অনুষ্ঠিত হয়েছে। ইফতার পার্টিতে মূলধারা এবং কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।ইফতারের আগে রমজানের মুসলিমদের করণীয়ের উপর বিশেষ আলোচনা এবং উম্মার শান্তিু কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব মাওলানা মির্জা আবু জাফর বেগ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট লায়ন রকি আলিয়ান, সাবেক প্রেসিডেন্ট লায়ন শাহ নেওয়াজ ও লায়ন আসেফ বারী টুটুল, আহসান হাবীব, বর্তমান সেক্রেটারি লায়ন জেএফএম রাসেল। আরো উপস্থিত ছিলেন লায়ন রানো নেওয়াজ, শাহ শহীদুল হক, আবদুর রশীদ বাবু, নূরুল আজীম, কাজী আজম, হাসান জিলানী , মাসুদ রানা তপন, এম এন হায়দার মুকুট, মশিউর রহমান মজুমদার, সরওয়ার খান বাবু, নওশাদ হোসেন, ইঞ্জিনিয়ার আবদুল খালেক, এস এম উদ্দিন পিন্টু, মনীর হোসেন, অনিক রাজ, এস এম আলম, মো. আকন্দ, সাইফুল ইসলাম, এ এফ এম জামান, মো. ডালিম, হোসেন সোহরোওয়ার্দী, তারেক, সিজার, বদরুদ্দোজা সাগর, তরিকুল ইসলাম মিঠু, ফুটবলার দারা আবু জোবারেয়র, প্রধান নির্বাচন কমিশনার লায়ন মোহাম্মদ সাঈদ, পাস্ট প্রেসিডেন্ট লায়ন আহসান হাবিব প্রমুখ।

চিটাগাং এসোসিয়েশন

নিউইয়র্ক: গত ১৬ মার্চ রোববার চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। ব্রুকলিনের চার্চ-ম‍্যাকডোনাল্ড এলাকায় চট্টগ্রাম ভবনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উল্লেখযোগ্য সংখ্যক চট্টগ্রামবাসী উপস্থিত ছিলেন। মহিলাদের। ইফতারের আগে সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু তাহের এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়। পবিত্র মাহে রমজানের ত‍্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে সকলের দৈনন্দিন জীবনযাপনে এর প্রতিফলন ঘটানোর জন‍্য সকলে দোয়া করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ইফতার উপ-কমিটির আহ্বায়ক মোহাম্মদ নুরুল আমিন, প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আরিফ চৌধুরী, সদস‍্য সচিব মোহাম্মদ জাবের শফি।

সভায় সমিতির সামগ্রিক পরিস্থিতি ব‍্যাখ‍্যা করে বক্তব্য রাখেন, কার্যকরী কমিটির সাবেক সদস্য কামাল হোসেন মিঠু। তিনি তাঁর বক্তব্যে চট্টগ্রাম সমিতির বিরুদ্ধে যে বা যারা ষডযন্ত্র করছেন তাদের বিরুদ্ধে চট্টগ্রামবাসীকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহবান জানান। যে কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনভাবেই বরদাস্ত করা হবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। এছাড়া তিনি সমিতির বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আসন্ন দিনগুলোতে চট্টগ্রামবাসীর জন‍্য সেবামূলক এবং বিনোদনের জন‍্য ব‍্যাপক কর্মসূচী গ্রহণ করা হবে বলে আশা প্রকাশ করেন।
সভায় উপস্থিত ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আবদুর রহিম, সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ, কাজী শাখাওয়াত হোসেন আজম, ট্রাস্টি বোর্ডের সাবেক কো-চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা সদস‍্য শামসুল আলম, আজীবন সদস‍্য সরোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মুনীর আহমেদ, মোহাম্মদ সেলিম, মোরশেদ রিজভী চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশ্রাব আলী খান লিটন, মতিউর চৌধুরী, সাবেক সহ-সভাপতি এবং শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শাহাবুদ্দিন চৌধুরী লিটন, সাবেক কোষাধ্যক্ষ দিদারুল আলম, মিরাশ্বরাই সমিতির মেজবাহ উদ্দীন, কাওসার চৌধুরী, বিশিষ্ট ব‍্যাংকার ফজলুল কাদের চৌধুরী, ওসমান গনি চৌধুরী, তানিম মহসীন, নওশাদ কামাল, বিশিষ্ট ব্যবসায়ী মজিবর রহমান, মোহাম্মদ হারুন, এডভোকেট আবদুল হামিদ প্রমূখ। যারা ইন্তেকাল করেছেন তাদের মাগফিরাতের জন্য এবং যারা বেঁচে আছেন তাদের সার্বিক কল্যাণের জন্য দোয়ার মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।

Posted ১২:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.