বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্কে আরও একজন বাংলাদেশী-আমেরিকান ডাক্তারের মৃত্যু ঘটলো। তার নাম তৗফিকুল ইসলাম (এমডি)। তার ডাক নাম ধিলন। কমিউনিটির অতি প্রিয় মুখ ডা. তৗফিকুল ইসলাম লং আইল্যান্ডের নর্থ শোর এলএইজে হাসপাতালের প্যাথোলোজিক্যাল বিভাগের ভাইস চেয়ারপার্সন। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৬১ বছর। তিনি স্ত্রী এবং সন্তান রেখে গেছেন। জানা গেছে, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন অব নর্থ আমেরিকা (বিএমএনএ)-এর সাবেক সভাপতি ডা. তৌফিকুল আলম ভূইয়া ধিলন গত ১০/২২ দিন যাবত করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন। রোববার সন্ধ্যা ৬টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার স্ত্রী ডা. নাঈমা ভূইয়া একজন ডেন্টিষ্ট। তার মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
Posted ৩:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3054 বার পঠিত)
(2344 বার পঠিত)