শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

কারাম চৌধুরীকে ‘জীবন’র সংবর্ধনা

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

কারাম চৌধুরীকে ‘জীবন’র সংবর্ধনা

এনওয়াইপিডির ডেপুটি ইন্সপেক্টর পদোন্নতি পাওয়া কারাম চৌধুরীকে সংবর্ধনা জানিয়েছে জ্যামাইকা ইন্টারগেটেড বাংলাদেশি অফির্সাস নেটওয়ার্ক (জীবন)। গত ৬ সেপ্টেম্বর দুপুরে কুইন্সের জ্যামাইকার একটি রেস্টুরেন্টে এক আড়ম্বরপূর্ণ এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডেপুটি ইন্সপেক্টর কারাম চৌধুরী এর আগে নিউইয়র্ক পুলিশের ১০৪তম প্রিসিঙ্কটের কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি পদোন্নতি পেয়ে ডেপুটি ইন্সপেক্টর হয়েছেন। বর্তমানে তিনি জীবন-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এ পদোন্নতি কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের জন্য এক অনন্য গৌরবের অর্জন।

সংগঠনের ভাইস প্রেসিডেন্ট এম. ডি. হালিম ও সহ-সাধারণ সম্পাদক সরদার আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের মিডিয়া লিয়াজোঁ পাপিয়া শারমিন, ইভেন্ট কো-অর্ডিনেটর পলাশ আহমেদ, কো-ট্রেজারার রাজীব ঘোষ, সহ-প্রতিষ্ঠাতা সরদার আল মামুন ও মেহেদী মামুন, ট্রেজারার পঙ্কজ রায়, কো-ট্রেজারার অনিক ইসলাম এবং উপদেষ্টা লেফটেন্যান্ট সাজেদুর রহমান, ড. ইসলাম, এম. ডি. হোসেন, দিদারুল হোসেন, রিয়েল এস্টেট ইনভেস্টর রাজীব হোসেন, আরিফ হোসেন ও ইজাজ আহমেদ উপস্থিত ছিলেন।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মূলধারার রাজনীতিবিদ ও ইমিগ্রান্টস ইন্টারন্যাশনাল সংগঠনের চেয়ারপার্সন ও কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী, সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব আমেরিকার সাধারণ সম্পাদক আইটি বিশেষজ্ঞ আহমেদ সোহেল, ‘ভালো’ সংগঠনের প্রেসিডেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহরিয়ার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট শোয়েব চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক ক্রীড়া সম্পাদক সৈয়দ এনায়েত আলী, ড. সুজাত খান, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রেসিডেন্ট ফখরুল ইসলাম দেলোয়ার, লেফটেন্যান্ট হাফিজ রহমান, ইমিগ্রান্টস ইন্টারন্যাশনালের পরিচালক তরিকুল ইসলাম, জ্যামাইকা বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাব্বী সাঈদ প্রমুখ।

 

এসময় ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বাপার সাবেক সভাপতি কারাম চৌধুরীকে একটি সম্মানজনক প্রোক্লেমেশন প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা কারাম চৌধুরীর উজ্জ্বল কর্মজীবন ও বাংলাদেশি কমিউনিটির প্রতি তার অবদানকে আন্তরিকভাবে স্বীকৃতি দেন। তারা বলেন, তার এই অর্জন প্রমাণ করে যে, কঠোর পরিশ্রম, আন্তরিকতা ও অঙ্গীকারের মাধ্যমে প্রবাসেও স্বপ্নকে বাস্তবে রূপ দেয়া সম্ভব। এসময় কারাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, কবি, সাংবাদিক, সাহিত্যিক এবং কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এনওয়াইপিডিতে বাংলাদেশি কর্মকর্তাদের পদোন্নতিতে কমিউনিটিতে উচ্ছ্বাস

নিউইয়র্ক : নিউইয়র্ক সিটির এনওয়াইপিডি পুলিশ সদর দপ্তরে গত ৯ সেপ্টেম্বর সকালে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ কমিশনার জেসিকা টিশের কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করেন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের চারজন গর্বিত সদস্য। ডেপুটি ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট বাংলাদেশি বংশোদ্ভূত কারাম চৌধুরী। বর্তমানে নিউইয়র্ক পুলিশের ১০৪ প্রিসিঙ্কটের কমান্ডিং অফিসার হিসেবে তিনি কর্মরত। কারাম চৌধুরী বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিন চৌধুরীর একমাত্র পুত্র কারাম চৌধুরী ১৯৯৩ সালে মাত্র ১১ বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসেন। ২০০৫ সালে যোগ দেন নিউইয়র্ক পুলিশের অফিসার পদে।

এছাড়া সি ডাব্লু এ লোকাল ১১৮২ এর সাবেক সাধারণ সম্পাদক এবং এনওয়াইপিডি ট্রাফিক বিভাগের সুপারভাইজার মোহাম্মদ শাহজাহানের বড় ছেলে আবু নূর মোহাম্মদ সৈয়দ পুলিশ সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন।বাবা-ছেলের এই সাফল্য বাপা এবং বাংলাদেশি কমিউনিটির জন্য অনেক আনন্দের এবং গর্বের।আবু নূর মোহাম্মদ সৈয়দ অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন। তিনি ২০১৬ সালে পুলিশ ক্যাডেট হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন এবং ২০১৮ সালে পুলিশ অফিসার হিসেবে যোগদান করেন।

এটি বাংলাদেশি পরিবারের প্রথম এবং দ্বিতীয় প্রজন্মের অভাবনীয় সাফল্যের মধ্যে একটি।
সার্জেন্ট হিসাবে পদোন্নতি লাভ করেছেন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের ইভেন্ট কো-ট্রেজারার শেরপুর জেলার কৃতি সন্তান জসিম মিয়া। তিনি ২০১৮ সালে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট একজন অফিসার হিসেবে যোগদান করেন। তিনি বাংলাদেশের শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার শালচুড়া গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। জসিম মিয়া ২০০৯ সালে ২১ বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসেন। তিনি জন জে কলেজে ক্রিমিনাল জাস্টিসে ব‍্যাচেলর করছেন।তুহিন খান ২০১৭ সালে নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগে যোগদান করেন। সিলেটের মৌলভীবাজারের রাজনগরে জন্মগ্রহণকারী তুহিন ১৯৯৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসিত হন। তিনি জন জে কলেজে ক্রিমিনাল জাস্টিস বিভাগে ডিগ্রি অর্জন করছেন।

তিনি নিউইয়র্ক পুলিশ বিভাগের স্ট্র্যাটেজিক রেসপন্স গ্রুপ এসআরজি ইউনিটে কর্মরত ছিলেন। বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াড এরশাদুর সিদ্দিক, প্রথম ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন একেএম আলম, ভাইস প্রেসিডেন্ট আলী চৌধুরী এবং সেক্রেটারি ডিটেকটিভ রাসেকুর মালিক অভিনন্দন জানিয়েছেন পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের। বাপা’র মিডিয়া লিয়াজোঁ ডিটেকটিভ জামিল সারোয়ার জানান, এই অর্জন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিটি সদস্যকে উচ্ছ্বসিত করেছে এবং তাঁদের সাফল্য পরবর্তী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এছাড়া উপস্থিত ছিলেন বাপার নেতৃবৃন্দসহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পেশাজীবী মানুষ।

Posted ১১:১৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.