শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

কুলাউড়া এসোসিয়েশনের নির্বাচন : খসরু-সুয়েব প্যানেল ঘোষণা

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

কুলাউড়া এসোসিয়েশনের নির্বাচন : খসরু-সুয়েব প্যানেল ঘোষণা

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা প্রবাসীদের সামাজিক সংগঠন কুলাউড়া-বাংলাদেশী এসাসিয়েশন অব ইউএসএ’র ২০২৫-২০২৭ সালের আসন্ন নির্বাচন ঘিরে ‘খসরু-সুয়েব’ প্যানেল ঘোষণা করা হয়েছেন। সোমবার (৯ ডিসেম্বর) এস্টোরিয়ার একটি রেষ্টুরেন্ট অনুষ্ঠিত এক সভায় এই প্যানেলের সভাপতি পদে টাইম টেলিভিশনের অন্যতম পরিচালক সৈয়দ ইলিয়াস খসরুকে সভাপতি এবং সংগঠনের অন্যতম সদস্য মঈনুর রহমান সুহেবকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। পূর্নাঙ্গ প্যানেল পরবর্তীতে ঘোষণা করা হবে। খবর ইউএনএ’র।

বিশিষ্ট রাজনীতিক লুৎফর রহমান চৌধুরী হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্যানেল ঘোষণা সভায় কুলাউড়ার সাবেক পৌর মেয়র কামাল উদ্দিন আহমেদ জুনেদ, সংগঠনের সাবেক সভাপতি মোশাহিদ জে রাশেদ, উপদেষ্টা শফি চৌধুরী, সভাপতি শাহ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক রাশিদুল মান্নান চৌধুরী হেশাম, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট ধলা মিয়া, মর্তুজ আলী, সাবেক কর্মকর্তা জামাল উদ্দিন লিটন, ইমরুল জেবুর, আতাফ হোসেন, ভাটেরা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ তালুকদার, ফারুক মিয়া, ওলিউর রহমান, মঞ্জুরুল ইসলাম মিসবাহ উদ্দিন এনাম, ফরহাদ লিটু, তসিফ আহমেদ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
সভায় ‘খসরু-সুয়েব’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটিও গঠন করা হয়। আংশিক কমিটির সদস্যরা হলেন- রাশিদুল মান্নান চৌধুরী হেশাম, জামাল উদ্দিন লিটন, আলতাফ হোসেন, হারুনুর রশীদ তালুকদার ও ফরহাদুল ইসলাম লিটু।

এদিকে বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ-কে প্রধান নির্বাচন কমিশনার মনোনীত করে ইতিমধ্যেই কুলাউড়া-বাংলাদেশী এসাসিয়েশনের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নিউইয়র্ক (ইউএনএ) :

Posted ১২:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.