নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা কোটাবিরোধী যে আন্দোলন করছে, তা মেধার বিকাশ ও দেশের উন্নয়নের স্বার্থেই করছে। রাষ্ট্রযন্ত্রে যাতে প্রতিযোগিতার মাধ্যমে মেধা যুক্ত হয় এটাই তাদের চাওয়া। এতে তো দোষের কিছু নেই। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী দ্রুত ছড়িয়ে পড়ছে। তার প্রেক্ষিতে জাতীয় সম্মিলিত ফোরাম (জেএসএফ) বাংলাদেশ ও জাগপা সহ সুস্থ প্রবাসীরা এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
নিউয়র্কের চার্চ ম্যাকডোনাল্ডে ১৩ জুলাই রোববারের এই বিক্ষোভ সমাবেশে জাতীয় সম্মিলিত ফোরাম (জেএসএফ )বাংলাদেশ এর পক্ষ থেকে বক্তব্য রাখেন হাজি আনোয়ার হোসেন লিটন , জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) যুক্তরাষ্ট্র সভাপতি এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়া, জাগপা সেক্রেটারি নোমান সিদ্দিকী, আশরাফুল হাসান , নুরুল হুদা, আসিফ জারিফ প্রমুখ।
বক্তারা বলেন, মেধাবীদের সাথে প্রতিযোগিতা না করে কোটার মাধ্যমে চাকুরী রাস্তায় ভিক্ষে করার চেয়ে ও নিন্দনীয় , মেধার মূল্যায়ন চাই , কোটার নিপাত যাক । বক্তারা বলেন , কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী দ্রুত ছড়িয়ে পড়ছে। রোদ-বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা তাদের দাবি বাস্তবায়নে সরকারের কাছে আহ্বান জানাচ্ছে। যতই বাধা আসুক, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক থেকে ক্লাসে ফিরে যাবে না বলে দৃঢ় প্রতিজ্ঞ। সরকারও শুরুতে তাদের প্রতি নমনীয়তা পোষণ করেছে। তবে এখন শিক্ষার্থীদের আন্দোলন থামাতে কিংবা দমাতে বলপ্রয়োগের পথে হাঁটছে।
Posted ১১:০০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2353 বার পঠিত)