নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
সিনিয়র সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রবাসী কমিউনিটির পরিচিতমুখ বেলাল আহমেদ গোল্ডেন এজ হোম কেয়ারের ডেপুটি জেনারেল ম্যানেজার পদে পদোন্নতি পেয়েছেন। তিনি এর আগে জ্যামাইকার হিলসাইড এভিনিউ শাখায় ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বেলাল আহমেদ ১৯৯১ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে জড়িত। বর্তমানে তিনি বহুল প্রচারিত সাপ্তাহিক জেমিনি ও দ্যা নিউইয়র্ক ব্রাইট পত্রিকার সম্পাদক।
সাংবাদিকতার পাশাপাশি তিনি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। বিশেষ করে তিনি অবহেলিত ও বঞ্চিত শিশু-কিশোর সংগঠন “ফুলকলি ফাউন্ডেশন”-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
নিজের পদোন্নতিতে কৃতজ্ঞতা প্রকাশ করে বেলাল আহমেদ গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ এবং ভাইস প্রেসিডেন্ট রানো নেওয়াজ-এর প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি সকলের কাছে তাদের জন্য দোয়া কামনা করেছেন।
Posted ৯:২৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3054 বার পঠিত)
(2345 বার পঠিত)