নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫
বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির মাসিক সভা গত ২ মার্চ রোববার বাংলাদেশ সোসাইটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম।
সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচলনায় সভায় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি- মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি- কামরুজ্জামান কামরুল, সহ সাধারণ সম্পাদক- আবুল কালাম ভুইয়া, কোষাধ্যক্ষ- মফিজুল ইসলাম ভূঁইয়া (রুমি), সাংগঠনিক সম্পাদক- ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক- অনিক রাজ, সমাজ কল্যাণ সম্পাদক- জামিল আনসারী, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- আশ্রাব আলী খান লিটন, স্কুল ও শিক্ষা সম্পাদক- মোহাম্মদ হাসান (জিলানী), কার্যকরি সদস্য- হারুন অর রশিদ, জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মোহাম্মদ সিদ্দিক পাটোয়ারী, আবুল কাশেম চৌধুরী, মুনসুর আহমদ ও হাছান খান।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী। সভাপতির স্বাগত বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সাধারণ সম্পাদক বিগত দিনের বিভিন্ন কর্মকান্ডের তথ্য ও বিবরণ তুলে ধরেন। সভায় সকলকে অবহিত করা হয় গত দুই বছরের মতো এবারও নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের বাসভবন গ্রেসি ম্যানসনে বাংলাদেশ হেরিটেজ ডে উদযাপন করা হবে।
এবারের অনুষ্ঠানে হোস্ট কমিটি হিসেবে বাংলাদেশ সোসাইটি কে মেয়র অফিস থেকে মনোনীত করা হয়েছে। পেস্টিজিয়াস এই অনুষ্ঠানটি হোস্ট করতে সকলের মতামত জানতে চাইলে উপস্থিত সকলে আয়োজনে সম্পৃক্ত থাকার বিষয়ে মতামত দেন।
Posted ১২:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2353 বার পঠিত)