নিউইয়র্ক : | বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
নিউইয়র্কে প্রবাসীদের উন্নতমানের ট্রাভেল সেবা দেয়ার অঙ্গীকারে প্রবাসের আলোচিত ট্রাভেল এজেন্ট গ্লোবাল ট্যুরের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করলো ওয়েবসাইট ‘mybestfly.com’। গত ১৯ ডিসেম্বর জ্যাকসন হাইটসের মামা’স পার্টি হলে ওয়েবসাইটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সফলতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন ব্রঙ্কস মুসলিম সেন্টারের ইমাম মাওলানা আব্দুর রহমান খান। এসময় প্রজেক্টরের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে সহজভাবে টিকেট কেনার পদ্ধতি প্রদর্শণ করা হয়।

সাংবাদিক আশরাফুল হাসান বুলবুলের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমিরাত এয়ারলাইন্সের ম্যানেজার মোহাম্মদ এন নোমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাতার এয়ারওয়েজ বাংলাদেশের কমার্শিয়াল ম্যানেজার বাকসী মোহাম্মদ তৈয়ব ও ইথিউপিয়ান এয়ারলাইন্সের সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার এ্যানি খান।
প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী আলহাজ মো. শামসুদ্দীন বশির বলেন, আমাদের প্রধান লক্ষ্যই হচ্ছে গ্রাহক সেবা। সবসময় চেষ্টা করে আসছি যাতে গ্রাহকরা সঠিক সময়ে সঠিক সেবাটি নিতে পারেন। এই পদ্ধতিকে আরো সহজলভ্য ও নিশ্চিত করতে আমরা অনলাইন পোর্টাল ‘মাইবেস্টফ্লাইডটকম’র আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে পেয়েছি। এখন ঘরে বসেই পৃথিবীর যেকোন প্রান্ত থেকেই আপনি আপনার টিকেট অনলাইনে খুব সহজেই ক্রয় করতে পারবেন।
তিনি আরো বলেন, বর্তমান বিশ্ব পুরোপুরি ডিজিটালাইজড। আধুনিকত্বের ছোঁয়া এভিয়েশন শিল্পেও পড়েছে। আমরাও সেই আধুনিকতার ছোঁয়া আমাদের ব্যবসায়ী কার্যক্রমে নিয়ে আসতে পেরেছি। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে ট্রাভেল এজেন্ট ব্যবসার সাথে সংশ্লিষ্ট থেকে আমাদের সেবাকে এগিয়ে নিচ্ছি।
তিনি জানান, যারা আমাদের ওয়েবসাইট থেকে টিকেট কিনবেন, তাদের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজয়ের মাস উপলক্ষে বিশেষ উপহার হিসেবে ১টি নিউইয়র্কের ডোমেস্টিক ফ্লাইটের টিকিটও আমরা প্রদান করছি।
অনুষ্ঠানে জ্যাকসন হাইটসের বিভিন্ন ট্রাভেল এজেন্টস ব্যবসায়ী, মিডিয়া কর্মী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Posted ১২:২৯ অপরাহ্ণ | বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2353 বার পঠিত)