নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
গত ৬ জুলাই রোববার লং আইল্যান্ডের বেলমন্ট লেক স্টেট পার্কের ম্যাপল প্যাভিলিয়নে চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। ট্রাইস্টেট ছাড়াও যুক্তরাষ্ট্রের অন্যান্য স্টেট থেকে অনেক চট্টগ্রামবাসী বনভোজনে অংশগ্রহণ করেন। বেলুন উড়িয়ে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল কাদের মিয়া। জোহর নামাজের দুপুরের খাবার পরিবেশন করা হয়।

পাশাপাশি চলে সঙ্গীত পরিবেশন। বনভোজন কমিটির সদস্য সচিব ও সমিতির ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইছার পরিচালনায় সবুজ মাঠে নানা ধরনের খেলার আয়োজনও ছিলো। বয়সভিত্তিক দৌড়, অংকের খেলা, ফুটবল, মেয়েদের হাঁড়িভাঙা, দড়ি টানাটানিতে সকল বয়সী অংশগ্রহণকারী যোগ দেন।
সঙ্গীত পরিবেশনে মূল শিল্পী ছিলেন শিমুল খান। বিকেলে পরিবেশন করা হয় গরম চা ও ঝালমুড়ি। র্যাফল ড্র’ার প্রথম পুরস্কার ছিলো এক ভরি ওজনের সোনার চেইন। দ্বিতীয় পুরস্কার নিউইয়র্ক-ঢাকা এয়ার টিকিট ৬৫ ইঞ্চি স্মার্ট টিভি, একাধিক ল্যাপটপ এবং আরো অন্যান্য আকর্ষণীয় পুরস্কার।

দিনব্যাপী আনন্দ আয়োজনে ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক জুবায়ের মানিক, ট্রাষ্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং দুইবারের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ, সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম, সাবেক সভাপতি সরোয়ার জামান সিপিএ,ট্রাষ্টি বোর্ডের সাবেক কো চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ শামসুল আলম, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ট্রাষ্টিবোর্ড চেয়ারম্যান মুনির আহমেদ, প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ খালেদ, নির্বাচন কমিশনার এবং সাপ্তাহিক নবযুগ পত্রিকার সম্পাদক সাহাবুদ্দিন সাগর, নির্বাচন কমিশনার মোহাম্মদ সেলিম হারুন, নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা মোহাম্মদ রহুল আমিন হোসেন, নির্বাচন কমিশনার মোহাম্মদ হান্নান, এটর্নি মঈন চৌধুরী, আবুল হাশেম-এনরোল এজেন্ট, কাজী আশরাফ হোসেন নয়ন, সাবেক উপদেষ্টা ্যামাইকা মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক আফতাব মান্নান, অন্যতম প্রতিষ্ঠিাতা সদস্য এডভোকেট মুজিবুর রহমান,সাবেক নির্বাচন কমিশনার আবু তালেব চৌধুরী চান্দু, সাবেক অন্তর্র্বতীকালীন কমিটির সদস্য আবুল কাশেম চট্টলা, মোঃ নুরুল আনোয়ার ,কামাল হোসেল মিঠু, সাবেক সহ সভাপতি খোকন কে চৌধুরী, ব্যাংকার ফজলুল কাদের, সিপিএ শ্রাবণী,ব্যবসায়ি মুজিবুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ আমিন, অ্যাডভোকেট মুজিব, আজীবন সদস্য সারওআর হোসেন, সন্দীপ পৌরসভা সমিতির সভাপতি হাজী জাফরউল্লাহ, ডাঃ সায়ারা হক এম ডি, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হক, সাতকানিয়া সমিতির উপদেষ্টা মোহাম্মদ নবী চৌধুরী, খোরশেদ আলম, নাসির আহমেদ, সাতকানিয়া সমিতির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক গোলাম মাওলা, বাহাদুর চৌধুরী, সমিতির সাবেক কোষাধ্যক্ষ দিদারুল আলম, মতিউর রহমান, সাবেক ক্রীড়া সম্পাদক জামাল চৌধুরী, কাতার চট্টগ্রাম সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি সফিক বাবু, ফারুক তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ি নজরুর ইসলাম, মোহাম্মদ হাবিব মনোয়ার তালুকদার।
মো: আলী নূর-সিনিয়র সহ-সভাপতি, ফরিদ আহমেদ চৌধুরী তারেক-সহ-সভাপতি, মোঃ কলিমউল্ল্যাহ-যুগ্ম সাধারণ সম্পাদক, এ আজিজ সোহেল-সহ সাধারণ সম্পাদক, মোঃ শফিকুল আলম-কোষাধ্যক্ষ, মোঃ নুরুল আমিন-সহকারী কোষাধ্যক্ষ,মোঃ তানিম মহসিন- সাংগঠনিক সম্পাদক,অজয় প্রসাদ তালুকদার-অফিস সম্পাদক, ইমরুল কায়সার-সহকারী অফিস সম্পাদক মো: এনামুল হক চৌধুরী-শিক্ষাও সাংস্কৃতিক সম্পাদক, মোঃ জাবের শফি-প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোঃ আকতার হোছাইন-সমাজ কল্যাণ সম্পাদক, মো: ইসা-ক্রীড়া সম্পাদক, মোঃ নাসির চৌধুরী-কার্যনির্বাহী সদস্য, পল্লব রায়-কার্যনির্বাহী সদস্য, মোঃ মহিম উদ্দিন-কার্যনির্বাহী সদস্যসহ অনেকে অতিথি।চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইন্ক এর সুযোগ্য সভাপতি মুহাম্মদ আবু তাহের এবং সাধারণ সম্পাদক মহম্মদ আরিফুল ইসলাম সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন। পিকনিক কমিটির আহ্বায়ক ইমরুল কায়সার, সদস্য সচিব মহম্মদ ইছা এবং প্রধান সমন্নয়কারী মোহাম্মদ আরিফ চৌধুরী চট্টগ্রামবাসীসহ উপস্থিত সকলকে অশেষ কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে যেকোনো আয়োজনে আজকের মতন সবাইকে অংশ নেবার অনুরোধ জানান।
Posted ১:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2347 বার পঠিত)