নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইন্কের কমিটি (২০২২-২০২৩) ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার রেজাউল করিম সগীর নবনির্বাচিত কর্মকর্তাদের নাম ঘোষণা করেন। এ সময় কমিশনের অন্য দু’সদস্য- অধ্যাপক এ কে আখতার হোসেন ও অধ্যাপক মোহাম্মদ মাহবুবুল মওলাও উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সাবেক সভাপতি পারভেজ কাজী এবং বর্তমান কমিটির সভাপতি আজিজ নঈমী। কমিটিতে সাবিনা শারমিন নিহারকে সভাপতি এবং রতন চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক্ প্রবাসে গড়ে ওঠা সবচেয়ে প্রাচীন প্রতিষ্ঠান। সূদীর্ঘ ২৯ বছর আগে হাতেগোনা কয়েকজন এলামনাসের ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে ওঠা এ সংগঠন এখন প্রবাসের অন্যতম বৃহৎ একটি সংগঠন। এলামনাসদের স্বার্থ রক্ষার্থে নবনির্বাচিত সদস্যদের কাজ করে যেতে হবে। সেই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নেও ভূমিকা রাখতে হবে।
নবনির্বাচিত কর্মকর্তারা হলেন- সাবিনা শারমিন নিহার (সভাপতি); অধ্যাপক গোলাম মোহাম্মদ মুহিত (সিনিয়র সহ-সভাপতি); কামাল হোসেন মিঠু, মোহাম্মদ নিজাম উদ্দিন, আবুল কাসেম ও জেসমিন আজম (সহ-সভাপতি); রতন চৌধুরী (সাধারণ সম্পাদক); মীর কাদের (রাসেল) (যুগ্ম-সাধারণ সম্পাদক); সলিল কুমার চৌধুরী (সহ-সাধারণ সম্পাদক); মাকসুদা খানম (অর্থ সম্পাদক); মুহাম্মদ এয়াকুবউদ্দিন চৌধুরী (সাংগঠনিক সম্পাদক); অনুপ দাশ (সাংস্কৃতিক সম্পাদক); কাজী শহীদুল ইসলাম (বার্ষিকী ও প্রকাশনা সম্পাদক) এবং সৌমেন্দ্র কুমার নন্দী (ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক)।
এছাড়া কার্যকরী সদস্যরা হলেন- মোহাম্মদ আমিনুল ইসলাম, ফাহমিদা ইয়াসমিন, ফারহানা আকতার, কল্লোল দাশগুপ্ত, মোহাম্মদ আমির আজম চৌধুরী, প্রবাল চৌধুরী, সায়ন্তনী দাশ তুহি। সবশেষে সংগঠনের বিদায়ী সদ্য সভাপতি আজিজ নঈমী সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Posted ৬:৫৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2353 বার পঠিত)