শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

চরকি সাবস্ক্রিপশন মিলছে উৎসব ডটকমে

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ১২ মে ২০২২

চরকি সাবস্ক্রিপশন মিলছে উৎসব ডটকমে

বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের ভিডিও স্ট্রিমিংয়ের সর্ববৃহৎ প্ল্যাটফর্ম চরকি। চরকি’র সব বিনোদন অনুষ্ঠান এখন উপভোগের সুযোগ করে দিয়েছে উৎসব ডটকম। নাটক সিনেমা সহ সীমাহীন আনন্দানুষ্ঠানের একমাত্র এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান চরকির গ্রাহক দেশ ও প্রবাসের বিপুল সংখ্যক বাংলাদেশী। চরকি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে পরিবেশিত মৌলিক ছায়াছবি, ওয়েব সিরিজ, শর্ট ফিকশন ও আনন্দানুষ্ঠান তাদের কাছে এখন অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। শুধু তাই নয় চরকির আকর্ষনীয় বিনোদনের মধ্যে আরো রয়েছে বাংলা ভাষায় অনুদিত বিদেশী ছায়াছবি, নাটক ও বাংলা টেলিভিশনের ক্ল্যাসিক ফিকশন সহ অন্যান্য অনুষ্ঠানাদি।

এতোদিন চরকির সাবস্ক্রিপশন নিয়ে মনোপলি ব্যবসায় চলেছে বাংলাদেশে। প্রবাসী বাংলাদেশীদের জন্য অত্যন্ত সুখবর আন্তর্জাতিক ই-কমার্স প্রতিষ্ঠান উৎসব ডট কমে এখন পাওয়া যাচ্ছে চরকি সাবস্ক্রিপশন। বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশীরা এখন উৎসব ডটকমের মাধ্যমে চরকি পরিবেশিত সবধরণের বিনোদন মূলক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। এ প্রসঙ্গে উৎসব ডটকমের প্রধান নির্বাহী রায়হান জামান বলেন, চরকি গ্যালারির বিনোদনমূলক অনুষ্ঠানাদি প্রবাসীদেরকে সাবস্ক্রাইব করার সুযোগ করে দিতে পেরে গর্বিত। এতোদিন এ ধরণের সুযোগ ছিলো না কার্ড ব্যবহারের সীমাবদ্ধতার কারণে।

ইতোমধ্যেই বেশ অনেকগুলো মৌলিক সিনেমা গ্রাহকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে বলে জানান তিনি। চরকির অনলাইন বিনোদনে প্রতিমাসেই দর্শকদের জন্য থাকছে নতুন একটি করে মৌলিক সিনেমা। যা অব্যাহত থাকবে বছর জুড়ে। নিজ বাংলা ভাষায় উপভোগ করার জন্য বিদেশী সিরিজ নাটক ও সিনেমার বিপুল সমাহার রয়েছে চরকি গ্যালারিতে। পুরনো দিনের জনপ্রিয় ক্ল্যাসিক সিনেমা নাটক বাড়িয়ে দিয়েছে চরকির বিনোদনদের মাত্রা।

বিশ্বের যেকোন স্থান থেকে যেকোন সময় দর্শকগণ তাদের অ্যানড্রয়েড ও আইফোনের পাশাপাশি ল্যাপটপ ও স্মার্ট টিভিতে চরকির অনুষ্ঠানাদি দেখতে পারবেন। এছাড়াও সুযোগ রয়েছে অ্যান্ড্রয়েড টিভি, অ্যামাজন ফায়ার টিভি এবং চরকির ওয়েব সাইডে গিয়ে উপভোগ করার। চরকির বিভিন্ন অনুষ্ঠানাদি মোবাইল ফোনে ডাউনলোড করার সুযোগও রয়েছে।

উৎসব ডটকমের মাধ্যমে সহজে সাবস্ক্রাইব করে প্রবাসীদেরকে চরকির উন্নতমানের ভিডিও দেখে নির্মল বিনোদন উপভোগ করার আহ্বান জানিয়েছেন রায়হান জামান। তিনি বলেন, উৎসব ডটকম প্রবাসী বাংলাদেশীদের প্রতিটি উৎসব আয়োজন ও আনন্দ বিনোদনকে আকর্ষনীয় ও সহজলভ্য করে দেয়ার জন্য সর্বদাই সচেষ্ট।

Posted ৭:৫২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ মে ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.