নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫
প্রবাসের নতুন সংগঠন চিটাগং রাইজিং স্টার এর উদ্বোধন অনুষ্টিত হয় জ্যাকসন হাইটস্ এর নবান্ন রেস্টুরেন্ট এর হল রুমে। সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ ইকবাল হোসেন এর সূচনা বক্তব্যের পর পবিত্র কোরআন থেকে তিলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কোরআন থেকে তিলওয়াত করেন সাফা ইয়ানা। অনুষ্ঠানে উপস্থিত সকলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের সময় দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন , কেক কেটে সংগঠনের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট এটর্নী, সোসাল অ্যাক্টিভিষ্ট, ইমিগ্রান্টস ইন্টারন্যাশনাল এর সম্মানিত সভাপতি মঈন চৌধুরী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আমেরিকান লীগ অব নেশন্স এর সভাপতি মিসেস শাহিদা হাই , কমিউনিটি বোর্ড মেম্বার মামনুনুল হকের বক্তব্যের পর সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্যদের ফুল দিয়ে বরন করে নেন। বক্তব্য রাখেন হাসান চৌধুরী, হাজী শফি, আহসান হাবিব, মাকসুদুল হক চৌধুরী ও মহিউদ্দিন চৌধুরী খোকন। আহবায়ক মীর কাদের রাসেল সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং আগামী এক বছরের কর্মসূচি উপস্থাপন করেন, এটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন, প্রিয় জন্মভূমি বাংলাদেশে মানবিক সাহায্য সহযোগিতা এবং নিউইয়র্ক এর তরুণ প্রজন্ম কে বিভিন্ন ধরনের খেলাধুলাতে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে চিটাগং রাইজিং স্টার এর জন্ম।
সংগঠনের অন্যতম সদস্য মোক্তাদির বিল্লাহ তার সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের মিডিয়া পার্টনার, পৃষ্ঠপোষক এবং যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বিশিষ্ট শিল্পী আফতাব জনি এবং নাজু আখন্দ গান পরিবেশন করেন। অনুষ্ঠানে সহযোগিতা করেন আহ্বায়ক কমিটির সদস্য সরওয়ার আলম, আব্দুল হালিম মেসবাহ, ইকবাল হোসেন ভূইয়া, মোহাম্মদ জে আবেদীন, মোহাম্মদ সুমন উদ্দিন, রবিউল চৌধুরী, মোহাম্মদ ফরহাদ, হারুন অর রশিদ, জাবেদ হোসেন, মোহাম্মদ শাহ নূর আলী, নুর উদ্দিন, হারুন মিয়া, মোহাম্মদ আজম, ইফতেখার আলম অভি, আব্দুল আজিজ ইমন, মোহাম্মদ ইয়াসিন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাধন কর, আব্দুল হামিদ, মোহাম্মদ হিরু, মোহাম্মদ দিদার, মাসুদ হোসেন সিরাজী, আইয়ুব আনছারী, মোহামমদ ইকবাল হোসেন, ফারহানা আক্তার, মোহাম্মদ এনাম, মোহাম্মদ নাদের, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ আব্বাস, আরিফ, মাহিন, ওয়াহিদ, তুহিন, মোহাম্মদ আলমগীর সহ আরো অনেকে। পুরো অনুষ্টান জুড়ে আমন্ত্রিত অতিথি, নারী এবং বাচ্চাদের উপস্থিতিতে হল রুম পরিপূর্ন ছিল। অনুষ্ঠানে উপস্থিত সকলকে মজাদার ডিনারের মাধ্যমে আপ্যায়ন করা হয় ।
Posted ১১:৫৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2353 বার পঠিত)