শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

জাকাত ফাউন্ডেশনের উদ্যোগে পাকিস্তানে আধুনিক হাসপাতাল

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২

জাকাত ফাউন্ডেশনের উদ্যোগে পাকিস্তানে আধুনিক হাসপাতাল

বক্তব্য রাখছেন ডা. মাহমুদ আলম ও ইমরান আনসারী

আন্তর্জাতিক সেবামূলক সংস্থা জাকাত ফাউন্ডেশন। বিশ্বব্যাপী দারিদ্র পীড়িত দুঃস্থ মানুষের সেবায় কাজ করছে জাকাত ফাউন্ডেশন। বিত্তবান মুসলিম ও তাদের প্রতিষ্ঠান থেকে সংগৃহীত জাকাতের অর্থ ইসলামী শরীয়াহ অনুযায়ী দরিদ্র মানুষের বিভিন্নভাবে কাজে লাগাচ্ছে সংস্থাটি। আসলে জাকাত ফাউন্ডেশন শিকাগোভিত্তিক তার্কিশ ব্যবসায়ীদের অর্থায়নে পরিচালিত একটি প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রেও ব্যাপক কর্মকান্ডের মাধ্যমে দ্রুত পরিচিতি লাভ করছে জাকাত ফাউন্ডেশন। করোনা মহামারিকালে নিউইয়র্ক সহ বিভিন্ন রাজ্যে দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে জাকাত ফাউন্ডেশন। নিউইয়র্ক সিটির বাংলাদেশী কমিউনিটিতে করোনাক্রান্ত পরিবারের সাহায্যার্থে এগিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে জাকাত ফাউন্ডেশনের নিউইয়র্ক অঞ্চলের কর্মকর্তা বাংলাদেশী কমিউনিটির পরিচিতমুখ বিশিষ্ট সাংবাদিক ইমরান আনসারী এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশেও জাকাত ফাউন্ডেশমনের সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অতি সম্প্রতি পাকিস্তানের লাহোরে একটি হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে জাকাত ফাউন্ডেশন। শহরটির কেন্দ্রস্থলে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে বড় ধরণের আর্থিক সহায়তা প্রদান করবে সংস্থাটি। হাসপাতালটির প্রতিষ্ঠা সম্পর্কে ঘোষণা দিতে গত ৪ জুন শনিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ফ্রেশমেডোস্থ সিরাজী রেস্টুরেন্টে সাউথ এশিয়ান সাংবাদিকদের সাথে বিনিময় সভার আয়োজন করে জাকাত ফাউন্ডেশনের নিউইয়র্কস্থ আঞ্চলিক অফিস।
ইমরান আনসারীর উপস্থাপনায় প্রস্তাবিত হাসপাতাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন নিউজার্সিতে প্র্যাকটিসরত বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাঃ মাহমুদ আলম। লাহোরে জন্মগ্রহণকারী এই চিকিৎসক হাসপাতালের জন্য প্রয়োজনীয় জমি দান করেছেন। এসময় জাকাত ফাউন্ডেশনের উপদেষ্টা রাজা ফারুকসহ সাংবাদিকগণ আলোচনায় অংশ নেন। ইমরান আনসারী সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, জাকাত ফাউন্ডেশন আর্তমানবতার সেবায় নিয়োজিত একটি প্রতিষ্ঠান। তিনি সংস্থাটির বিভিন্ন দিক নিয়ে কথা বলেন।

অনুষ্ঠানে ডাঃ মাহমুদ আলম বলেন, প্রায় ৩৫ বছর ধরে আমেরিকায় রয়েছি এবং ২৫ বছর ধরে ডাক্তারি করছি। তিনি বলেন, যে দেশে আমরা জন্মগ্রহণ করেছি এবং বড় হয়েছি সেই দেশের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। এখন সময় এসেছে অসহায় এবং দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর। আমাদের মতো দেশগুলোতে বড় লোকদের চিকিৎসার জন্য অর্থের কোনো প্রয়োজন হয় না। গরিব-অসহায় মানুষগুলো সঠিক চিকিৎসা সেবা পায় না। বিশেষ করে নারীরা খুব বেশি অবহেলিত। জাকাত ফাউন্ডেশনে একটি মানবসেবাধর্মী প্রতিষ্ঠান।

আমরা পাকিস্তানে ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এর মাধ্যমে সবার চিকিৎসা সেবা নিশ্চিত করতে চাই। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এই হাসপাতাল তৈরি করতে আমাদের প্রায় ৭-৮মিলিয়ন ডলার লাগবে। আমরা ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছি। পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি ঠিক থাকলে আগামী ২ বছরের মধ্যে হাসপাতাল প্রতিষ্ঠা করার ইচ্ছা রয়েছে। তবে চিকিঃসা শতভাগ ফ্রি নয়।

এটা কোন ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠান হবে না। এটা বলা যায় সদকায়ে জারিয়া। জাকাত ফাউন্ডেশনের আঞ্চলিক উপদেষ্টা রাজা ফারুক বলেন, আমাদের কাজ হচ্ছে মানুষের সেবা করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো। বাংলাদেশে আমাদের অফিস রয়েছে। সেখানে আমরা ৬-৭ বছর ধরে কাজ করছি। আমাদের পরিকল্পনা রয়েছে বাংলাদেশে হাসপাতাল করার। এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে কয়েকজন বক্তব্য রাখেন এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়া করেন জাহিদ ইজাজ।

Posted ৯:৩৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.