নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫
গত ১ জানুয়ারী বুধবার সন্ধ্যায় এস্টোরিয়াস্থ বৈশাখী রেষ্টুরেন্ট মিলানায়তনে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা আনন্দঘন পরিবেশে পালন করে। যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় বক্তব্য রাখেন পার্টির উপদেষ্টা মুক্তিযোদ্ধা গিয়াস মজুমদার, উপদেষ্টা সাবেক কমিশনার মোহাম্মদ আলী, উপদেষ্টা সাবেক ছাত্রনেতা জসিম চৌধুরী।
আরো বক্তব্য রাখেন জাপার সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এডভোকেট হারিসউদ্দিন আহমেদ, জাপার সহ সভাপতি সফিউল আলম, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম, জাপার যুগ্ম সম্পাদক মীর জাকির।
জাপার মহিলা বিষয়ক সম্পাদিকা জেসমিন আক্তার চৌধুরী, জাপার যুব বিষয়ক সম্পাদক আব্দুল মোতালেব, জাপার কোষাধ্যক্ষ জি এম ইলিয়াস, আওয়ামী লীগের সদস্য নাজিমউদ্দিন আহমেদ, সদস্য রফিকুল ইসলাম, সদস্য মনির আহমেদ ও এষ্টোরিয়া সোসাইটির সভাপতি আবুল বাশর মিলন, বলাকা সোসাইটির সভাপতি আজাহুরুল হক খোকা, সদস্য মোহাম্মদ মুসলিম, সদস্য মোহাম্মদ জিন্না, মিজানুর রহমান, আবুল খায়ের আকন্দ, মোহাম্মদ মনিরুল ইসলাম, সদস্য মিজানুর রহমান, প্রমুখ। আলোচনার শুরুতে বাংলাদেশের স্বনামধন্য শিল্পী কানিজ ফাতেমার কন্ঠে দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন এবং গত ২০২৪ সাল থেকে ইতিপূর্বে জাতীয় পার্টির অনেক নেতাকর্মী মৃত্যুবরণ করেন তাদের আত্নার মাগফেরাত কামনায় উপস্থিত সকলে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। বক্তারা বলেন আজ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমাদের মাঝে নাই, কিন্তু নেতার আদর্শ নিয়ে আমরা আগামী বৎসর পার্টির কাজ করে যাব।
Posted ১২:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2353 বার পঠিত)