শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

জাতীয়তাবাদী ফোরামের অভিষেক ও বিদায় সংবর্ধনা

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২

জাতীয়তাবাদী ফোরামের অভিষেক ও বিদায় সংবর্ধনা

গত ২৬ জুন রোববার জ্যাকসন হাইটস্ এর নবান্ন পার্টি হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনক্ এর অভিষেক ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ মজিবুর রহমান মজুমদার। গেষ্ট অব অনার হিসেবে উপস্হিত ছিলেন যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী দলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বাধীনতা সূবর্ন জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক জিল্লুর রহমান জিল্লু। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও স্বাধীনতা সূবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন ভূঁইয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফোরামের সাবেক প্রধান উপদেষ্টা ও স্বাধীনতা সূবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক ফারুক হোসেন মজুমদার। বিশেষ অতিথি হিসেবে আরো ছিলেন তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের সভাপতি পারভেজ সাজ্জাদ।

উদ্বোধনী বক্তব্য রাখেন- ফোরামের সাবেক সভাপতি ও নীতি নির্ধারনি কমিটির অন্যতম সদস্য ডঃ নুরুল আমিন পলাশ। অভিষেক ও বিদায়ী সংবর্ধনা উদযাপন কমিটির আহবায়ক মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোতাহার হোসেন ও বর্তমান সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় কোরআন থেকে তিলাওয়াত এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ জিয়াউর রহমান ও আরাফত রহমান কোকো এবং বর্তমানে বাংলাদেশের বন্য কবলিত এলাকার অসহায় মানুষদের জন্য দোয়া করা হয়।

দেশমাতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের শারীরিক সুস্হতা কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারা মুক্তির জন্য দোয়া করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনক্ এর ধর্ম বিষয়ক সম্পাদক জনাব হাফেজ মাওলানা মো: নুরুন নবী দোয়া ও মুনাজাত শেষে ফোরামের নিয়মানুযায়ী নতুন সভাপতি ছাইদুর খান ডিউককে ও নতুন সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেনকে ফুলের তোড়া দিয়ে বরন করেন নেন, বিদায়ী সভাপতি নাছিম আহমেদ ও বিদায়ী সাধারণ সম্পাদক মোতাহার হোসেন। এর পর বিদায়ী সভাপতি নাছিম আহমেদকে তার বিগত দিনে সফল কর্মকান্ডের জন্য সংগঠনের পক্ষ থেকে তাকে তিন বারের সফল সভাপতি ও শ্রেষ্ঠ সংগঠক হিসেবে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ডাঃ মজিবুর রহমান মজুমদার । টানা তিনবারের সাধারণ সম্পাদক হিসেবে বিদায়ী সাধারণ সম্পাদক মোতাহার হোসেনকে সন্মাননা ক্রেস্ট প্রদান করেন গেস্ট অব অনার জিল্লুর রহমান জিল্লু। সংগঠনের বর্তমান প্রধান উপদেষ্টা জামালুর রহমান চৌধুরী কে বিশেষ সম্মাননা প্রদান করেন বিশেষ অতিথি জসিম উদ্দিন ভূঁইয়া ।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মজুমদার ফোরামের ভূয়সী প্রশংসা করে বলেন জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্রে বিএনপির রাজনীতিতে ধারাবাহিকতা বজায় রেখে নেতৃত্ব তৈরী করে শান্তিপূর্ণ ভাবে দায়িত্ব হস্তান্তর করে উদাহরন সৃষ্টি করেছে। গেস্ট অব অনার জিল্লুর রহমান বলেন বিদায় জানালেই বিদায় হওয়া যায়না বরং সব সময় দলের জন্য কাজ করে যেতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনক কে নেতৃত্ব সৃষ্টির একটি স্কুল আখ্যায়িত করে তিনি বলেন যুক্তরাষ্ট্রে বিএনপির কমিটি আসলেও ফোরামের কার্য্যক্রম বন্ধ না করে অব্যাহত রাখার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে জসিম উদ্দিন ভুঁইয়া বলেন,ফোরামের সাংগঠনিক কর্ম দক্ষতা যেন আগামী দিনে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি গঠনের সময় বিবেচনায় রাখা হয়। বিশেষ অতিথি পারভেজসাজ্জাদ বলেন যুক্তরাষ্ট্রে বিএনপি কমিটি না থাকলে ও ফোরামের কার্য্যক্রম থেমে নেই। আগামী দিনে বিএনপিতে তাদের অন্তর্ভুক্তি বিএনপিকে এগিয়ে নিতে সাহায্য করবে। প্রধান বক্তা ফারুক হোসেন তার বক্তব্যে বলেন তিনি নিউ ইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র এবং কেন্দ্রের সহযোগীতায় সন্মেলনের মাধ্যমে যোগ্য লোকদের দ্নিয়ে নিউ ইয়র্ক স্টেট বিএনপি র কমিটি গঠন করবেন। যেখানে কারো হস্থক্ষেপ থাকবে না এবং তিনি নিজে সেই কমিটিতে থাকবেন না।

অনুষ্ঠানের আহবায়ক মোঃ সোহরাব হোসেন বলেন জাতীয়তাবাদী ফোরাম একটি অত্যন্ত সুশৃঙ্খল রাজনৈতিক পরিবার এবং এই পরিবার যুক্তরাষ্ট্রে জাতীয়তাবাদের রাজনীতির চর্চা আগামীতেও অব্যাহত রাখার আহবান জানান।সমাপনী বক্তব্যে তিনি সাবেক সভাপতি নাছিম আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন সহ সাবেক কমিটির ভূয়সী প্রশংসা করেন এবং নতুন কমিটির সাফল্য কামনা করে সর্বাত্বক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। নতুন সভাপতি ছাইদুর খান ডিউক আগামী দিনে ফোরামকে আরো গতিশীল করার লক্ষে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিদায়ী সভাপতি নাছিম আহমেদ তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন জাতীয়তাবাদী ফোরাম আমার প্রানপ্রিয় সংগঠন। এই সংগঠনে দীর্ঘদিন কাজ করার পর সংগঠন তাকে যথাযথ মূল্যায়ন করায় দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন এই সন্মাননার কৃতিত্ব শুধু তিনি একার নয়।সংগঠনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সবাই তার ঐক্যবদ্ধ ভাবে কাজ করে গেছেন।সুতারাং এইকৃতিত্ব সবার। তিনি বলেন আগামীতেও নতুন কমিটির সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করে সংগঠন কে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অন্যান্য দের মধ্য আরো যারা বক্তব্য রেখেছেনঃ- আহবাব খোকন, জিয়াউল হক মিশন,নুর মোঃ জাহাঙ্গীর সরকার, (সাবেক সিনিয়র জর্জ) ,ইন্জিনিয়ার আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, সালেহ আহমেদ মানিক, আবুল কালাম,শেখ সাইফুর হারুন, মাহাবুবুর রহমান মুকুল, মাওলানা ওমর ফারুক, আজিজুল বারি তিতাশ, বায়তুল্লাহ শাহীন নোবেল, এলিজা আক্তার মুক্তা,সাখাওয়াত হোসেন আজাদ, আব্দুল মান্নান হোসাইন।

আরো যারা উপস্থিত ছিলেন,মোঃ বাচ্চু মিয়া, সাইফুল ইসলাম লিটন, শেখ জহির, মাহবুব চেয়ারম্যন , মোঃ আবুল কাশেম, মোঃ মাইনুল হাসান মুহিত, আসলাম খান, মির্জা আজম তাসিন,তারেক জামান,জাকিয়া খান, মনোয়ারা বেগম,মোঃ রাশেল, রিপন মিয়া, সুলতান আহমেদ ভুইয়া,মোঃ হাসান উল্লেখ্য ।

Posted ৬:২৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.