শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্কে সমাবেশ ২৬ অক্টোবর

জামায়াতের আমীর যুক্তরাষ্ট্র সফরে

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

জামায়াতের আমীর যুক্তরাষ্ট্র সফরে

যুক্তরাষ্ট্র সফরে এসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। পবিত্র মক্কায় ওমরাহ পালন শেষে আমীরে জামায়াতে তাঁর সফরসঙ্গীদের বহনকারী সৌদি এয়ারলাইসের একটি ফ্লাইট ২২ অক্টোবর (নিউইয়র্ক সময়) সকাল ১১টা ২০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময়ে যুক্তরাষ্ট্র জামায়াতের মুখপাত্র ড. নাকিবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান, এডভোকেট আবুল হাশেম, আলমগীর হোসাইন, ইয়াছিন সবুজ, নঈম উদ্দিন, রুহুল আম্বিয়া সুমন, আব্দুল আজিজ প্রমুখ।

আমীরে জামায়াত এটাই যুক্তরাষ্ট্রে প্রথম সফর। যুক্তরাষ্ট্র সফরে তিনি ৩টি বড় সমাবেশে অংশ নেবেন। এর বাইরে নিউইয়র্কে সাংবাদিক সম্মেলনে অংশ নেন। ৩টি সমাবেশ বাফেলো, মিশিগান ও নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হবে। ২২ অক্টোবর সন্ধ্যা সাতটায় তিনি নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এই অনুষ্ঠানে কেবল আমন্ত্রিত সাংবাদিকেরাই অংশ নেন। ২৪ অক্টোবর বাফেলোতে তার সম্মানে আয়োজিত একটি জনসভায় তিনি বক্তব্য রাখবেন। এই অনুষ্ঠানে বিপুল জনসমাগমের প্রস্তুতি চলছে। পরদিন ২৫ অক্টোবর মিশিগানে আরেকটি সমাবেশে যোগ দেবেন।

যুক্তরাষ্ট্র সফরের সবচেয়ে বড় অনুষ্ঠানটি হবে ২৬ অক্টোবর বিকেল পাঁচটায় নিউইয়র্কের এস্টোরিয়া ম্যানর হলে। সেখানে সহস্রাধিক অতিথি অংশ নেবেন বলে জানা গেছে। আয়োজকেরা প্রথমে সাড়ে পাঁচ হাজার মানুষের সম্মেলনের পরিকল্পনা করলেও উপযুক্ত হল না পাওয়ায় অনুষ্ঠানটি ছোট পরিসরে করা হচ্ছে।নির্ধারিত সমাবেশ ও সাংবাদিক বৈঠকের বাইরে আরও কয়েকটি সীমিত বৈঠক হতে পারে বলে জানা গেছে। এ ছাড়া ওয়াশিংটনে তার যাওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্র সফর শেষে ডা. শফিকুর রহমান ২৮ অক্টোবর লন্ডনে যাবেন। সেখানে কিছু বৈঠক ও কমিউনিটি সভায় অংশ নেওয়ার পর নভেম্বরের প্রথম সপ্তাহে তিনি বাংলাদেশে ফিরবেন বলে জানা গেছে। লন্ডনে তার সফরসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ রয়েছে কি না, সে বিষয়ে আয়োজক সূত্র মন্তব্য করতে রাজি হয়নি।

১৯ অক্টোবর ঢাকা ছাড়ার সময় তাকে বিদায় জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের এবং ঢাকা মহানগর উত্তরের আমির মো. সেলিম উদ্দিন।

Posted ১২:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.