বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
উদ্বোধন অনুষ্ঠানে দোয়া মোনাজাত করা হয়।
জ্যামাইকা সাটফিনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ফোকাস টিউটোরিয়াল। ১৪৮-৪৫ হিলসাইড এভিন্যুর দ্বিতীয় তলায় গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় দোয়া মাহফিলের মাধ্যমে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি।
ফোকাস টিউটোরিয়ালের কার্যক্রম ২০১৮ সালেই শুরু হয়। কভিড-১৯ এর কারণে পরবর্তী সময় অনলাইনে চলে টিউটোরিয়ালের ক্লাশ। বৃহত্তর পরিসরে নতুন ঠিকানায় বাংলাদেশী আমেরিকান শিক্ষার্থীদের স্বাগত জানাতে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মুজাহিদ রহমান অনুষ্ঠানে স্বাগত জানান সবাইকে। জন হপকিন্স ইউনিভার্সিটির মাস্টার্স ডিগ্রধারী মুজাহিদ নিউইয়র্ক সিটির স্কুলে চার বছর শিক্ষকতা করেন। টিউটোরিংয়ে তার রয়েছে দীর্ঘ ৮ বছরের অভিজ্ঞতা।
পবিত্র কোরআন তেলাওয়াতের পর দোয়া মোনাজাত পরিচালনা করেন হলিসের মসজিদ আর রায়ানের ইমাম মাওলানা নজরুল ইসলাম। স্বাগত বক্তব্যে মুজাহিদ রহমান বলেন, শিক্ষার্থীরা যাতে শিক্ষা ক্ষেত্রে সুনির্দিষ্ট লক্ষ্যে পৌছতে পারে সেজন্য আমরা তাদেরকে সহযোগিতা করে থাকি। কমিউনিটিতে যে সকল শিক্ষার্থী নানা কারণে পিছিয়ে আছে তাদেরকে সঠিক পরামর্শের মাধ্যমে শিক্ষায় আগ্রহী করে তুলতে কাজ করছে ফোকাস টিউটোরিয়াল। তিনি বলেন, শিক্ষা যাতে আনন্দময় ও জ্ঞানের বাহন হয়ে উঠতে পারে- সে ল্েক্ষ্যই কাজ করছি আমরা।
মুখস্থ বিদ্যাকে পরিহার করে পুরো বিষয়কে আত্নস্থ করার ব্যাপারে আমাদের শিক্ষকগণ সচেষ্ট রয়েছেন। আমরা চাই শিক্ষার্থীরা যাতে আজীবন সাফল্য ধরে রাখতে পারে। ফোকাস টিউটোরিয়ালে প্রতিটি শিক্ষার্থীর প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী সহযোগিতা করা হয় বলে জানান মুজাহিদ রহমান।
এর আগের দিনও একই স্থানে স্বাগত জানানো হয় শিক্ষার্থী ও তাদের অভিভাবকদেরকে। উভয় দিনই কমিউনিটির বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন অনুষ্ঠানে। ফোকাস টিউটোরিয়ালের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন তারা।
ফোকাস টিউটোরিয়ালের সার্ভিসের মধ্যে রয়েছে এসএটি প্রেপ, এস্এইচএটি প্রেপ, হোমওয়ার্ক হেলপ, ম্যাথ এন্ড ইএলএ টেস্ট, রিজেন্টস প্রেপ (ম্যাথ এন্ড সায়েন্স), রাইটিং এ্যাসিস্ট্যান্স, রিজ্যুমি বিল্ডিং, কলেজ এপ্লিকেশন সহ অন্যান্য শিক্ষনীয় বিষয়। ফোকাস টিউটোরিয়ালের বিশেষত্ব হলো-এখানে রয়েছে একদল অভিজ্ঞ শিক্ষক প্রত্যেক শিক্ষার্থীকে পৃথকভাবে শিক্ষা দেয়া। ছোট আকৃতির ক্লাশ।
অভিজ্ঞ প্রশিক্ষণ ব্যবস্থা ও শিক্ষার্র্থীর সাফল্যের নিশ্চয়তা। ফোকাস টিউটোরিয়াল থেকেই হতে পারে শিক্ষার্থীদের সাফল্যের শুরু। বিগত বছরগুলোতে সাফল্যের অধিকারী হয়েছেন ফোকাস টিউটোরিয়ালের প্রশিক্ষণে। বাংলাদেশী আমেরিকান কমিউনিটির পিছিয়ে পড়া শিক্ষার্থীরা ফোকাস টিউটোরিয়ালের সহযোগিতা নিতে পারে সহজেই।
উদ্বোধনের আগের দিন ১৫ডিসেম্বর ফোকাস টিউটোরিয়াল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ অংশ নেন। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডাঃ ওয়াজেদ খান, প্রবীণ সাংবাদিক, এখন সময় এর সম্পাদক কাজী শামসুল হক, মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা-মুনার সেক্রেটারি আরমান চৌধুরী, ইঞ্জিনিয়ার কামাল ভূইয়া, মাসুদ খান, এনামুল সিকদার, আবু বকর দিদার, মোহাম্মদ শাহালম, মঞ্জুর আহমেদ সহ অনেকে। অতিথিগণ ফোকাস টিউটোরিয়ালকে বাংলাদেশী আমেরিকান কমিউনিটির কল্যাণে কাজ করে যাওয়ায় আহ্বান জানান। প্রতিষ্ঠানটির উদ্যোক্তাদের অভিনন্দিত করেন বক্তাগণ।
Posted ১২:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2353 বার পঠিত)