নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে দেশের খ্যাতনামা ফ্যাশন হাউস “সিগনেচার কালেকশন” নিউইয়র্কে প্রথম শাখা চালু করেছে। এটি বাংলাদেশের বাইরে তাদের প্রথম আউটলেট ও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ৯০-০৩, Merrick Blvd, জ্যামাইকায় অবস্থিত আউটলেটটি গত ৫ জানুয়ারী রোববার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
‘সিগনেচার কালেকশন’ এর প্রতিষ্ঠাতা এবং সিইও ফারজানা ইসলাম রুমকি কেক কেটে উদযাপনের সূচনা করেন। উদ্বোধনী দিনে বিপুল সংখ্যক গ্রাহক মনোরমভাবে সজ্জিত এই শাখায় ভিড় জমান এবং আকর্ষণীয় ছাড়ের সুবিধা নিয়ে বিভিন্ন ধরণের দেশী-বিদেশী পোশাক, মূলত: সালোয়ার-কামিজ এবং শাড়ি, ক্রয় করেন। এই ছাড় আরও ছয় দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিগনেচার কালেকশন’-এর সিইও রুমকি।
২০১৭ সালে বাংলাদেশে ‘সিগনেচার কালেকশন’ আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর দেশে এ মোট পাঁচটি আউটলেট খুলেছে। চারটি ঢাকায় এবং একটি চট্টগ্রামে। তিনি বলেন, বিদেশের মাটিতে প্রথম আউটলেট খুলতে পেরে আমরা খুবই গর্বিত ও আনন্দিত। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, বিশেষ করে বিশ্বের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত নিউইয়র্কে।
বাংলাদেশি পোশাকের ক্রমবর্ধমান চাহিদার দিকে লক্ষ্য রেখে তারা এই শাখা খুলেছেন। রুমকি জানান, এর আগে তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে তাদের পণ্য নিয়ে মেলার আয়োজন করেন এবং এসব মেলা থেকে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক সাড়া পাওয়া যায়। তিনি তাদের এই উদ্যোগকে সফল করতে প্রবাসী বাংলাদেশিদের নিকট আন্তরিক সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেছেন। রুমকি বলেন বাংলাদেশি অধ্যুষিত শহরগুলির পাশাপাশি অন্যান্য দেশে তাদের আউটলেট খোলার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন দেশে এবং বিদেশে তাদের ৮.৫০ লাখ অনলাইন ফলোয়ার রয়েছেন, যারা প্রতিনিয়ত আমাদের উৎসাহ দিয়ে যাচ্ছেন।
Posted ১২:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2353 বার পঠিত)