শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

জ্যামাইকা সাবওয়ে স্টেশনে গুলিতে নিহত ১

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২

জ্যামাইকা সাবওয়ে স্টেশনে গুলিতে নিহত ১

গত ২৫ এপ্রিল সোমবার বিকেলে জ্যামাইকা সাবওয়ে স্টেশনের বুথের সামনে গুলি বিনিময়ে এক যুবক নিহত হয়েছে। পুলিশ জানায় সোমবার বিকেল সাড়ে চারটায় এ ঘটনা ঘটে। দুই পক্ষের মধ্যে বচসা প্রথমে হাতহাতি এবং শেষপর্যন্ত গুলি বিনিময়ে গড়ায় এবং ২৪ বছর বয়সী এক যুবক গুলিবিদ্ধ হয়। তাকে জ্যামাইকা হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ রাতে নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছে। তার নাম মারকাস বেথিয়া এবং সিটির ব্রুকলিনের বসবাসকারী ছিলেন। এনওয়াইপিডি এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট খবর দেওয়ার জন্য ১-৮০০-৭৫৭৭ নম্বরে ক্রাইমস্টপারস এ ফোন করতে অনুরোধ করেছে।

উল্লেখ্য, গত তিন মাসে নিউইয়র্কে ১৫০টি ভয়াবহ সংঘর্ষ সংঘটিত হয়েছে, যা গত বছরের চেয়ে ৩১টি বেশি। গ্রেফতার ৬৪ শতাংশ বৃদ্ধি পেলেও অপরাধ হ্রাস পায়নি। এসব ঘটনায় ৭০ শতাংশ ক্ষেত্রে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। হামলাকারীরা ছুরি ও রড ব্যবহার করেছে আঘাত করতে। এসব ঘটনার অধিকাংশ পূর্ব-দ্বন্দ্বের ফলশ্রুতি ছিল এবং কিছু ঘটনায় হামলাকারীরা শরীরে ধাক্কা লাগা, সাবওয়েতে ট্রেনে বসা ব্যক্তির পায়ে পা লাগা এ ধনের ঠুনকো অজুহাতে বচসা শুরু হয় এবং সংঘর্ষে গড়ায়। পুলিশের ধারণা হামলাকারী পরিকল্পিতভাবেই এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে। তারা পথচারি, ট্রেনযাত্রীদের সতর্ক হয়ে চলাফেরা করতে বলেছেন। পুলিশ তাদের তৎপরতা বৃদ্ধি করেছে এবং সাবওয়ে স্টেশনসহ ট্রেনে টহল বৃদ্ধি করেছে।

Posted ৮:২৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.