নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০২২
যুক্তরাষ্ট্র প্রবাসী টাঙ্গাইল জেলাবাসীদের সামাজিক সংগঠন টাঙ্গাইল সোসাইটি ইউএসএ ইনক’র নতুন কমিটি গঠিত হয়েছে। সংগঠনের সাধারণ সভায় ২০২২-২০২৩ সালের জন্য মোহাম্মদ শামসুজ্জামান খানকে সভাপতি, খন্দকার মনিরুজ্জামান আরিফকে সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ সোহেল রানা রিপন-কে কোষাধ্যক্ষ করে নতুন কমিটি গঠন করা হয়।

পূর্ণাঙ্গ কমিটি পরবর্তীতে ঘোষণা করা হবে। কুইন্সের পার্সন বুভেভার্ডস্থ নবাবী রেষ্টুরেন্টে গত ২০ মার্চ রোববার টাঙ্গাইল সোসাইটি’র সাধারণ সভা অনুষ্টিত হয়। সোসাইটির বিদায়ী সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গঠিত তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন নতুন কমিটির কর্মকর্তাদের নাম ঘোষণা করেন। কমিশনের প্রধান হলেন আব্দুস সালাম এবং সদস্যদ্বয় ছিলেন দেওয়ান আমিনুর রহমান ও কাউসার আহমেদ মন্টু। নিউইয়র্ক (ইউএনএ)
Posted ১০:২৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2353 বার পঠিত)