ডাঃ শামসুল ভূঁইয়া বাবুল (৬৭) গত ১১ জুলাই ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ময়মনসিংহ মেডিকেল কলেজের ১৩ ব্যাচের শিক্ষার্থী ডাঃ বাবুল নিউইয়র্ক সিটির একটি হাসপাতালে নিউরো অপথালমোলজিস্ট হিসেবে কর্মরত ছিলেন। সিটির ফ্লাশিংয়ের নিজ বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মরহুমের নামাজে জানাজা ১৪ জুলাই, রোববার বাদ মাগরিব সন্ধ্যা সাড়ে আটটায় জ্যামাইকা মুসলিম সেন্টারে (৮৫-৩৭ ১৬৮ স্ট্রিট, জ্যামাইকা, নিউইয়র্ক ১১৪৩২) অনুষ্ঠিত হবে। পরদিন ১৫ জুলাই সকালে লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থানে তাকে দাফন করা হবে।