নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনের প্রাইমারিতে আপনারা আমাকে সহযোগিতা করেছিলেন। যে কারণে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের যে কোন প্রয়োজনে আমি পাশে থাকবো। গত ৬ সেপ্টেম্বর ব্রুকলিনের একটি পার্কে ড্রাম বিটসের ফান্ড রেইজিং অনুষ্ঠানে নিউইয়র্ক সিটির মেয়র প্রার্থী জোহরান মামদানি এই কথা বলেন। প্রচণ্ড বৃষ্টির মধ্যে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জোহরান মামদানি বলেন, আমার নির্বাচনে বাংলাদেশিদের অসামান্য ভূমিকা ছিলো। জ্যামাইকায় এক র্যালিতে আমাকে নিয়ে স্লোগান দেয়া হয়- তোমার মেয়র, আমার মেয়র, মামদানি, মামদানি।

নিউইয়র্ক সিটিতে দক্ষিণ এশিয়ানদের রাজধানী হিসেবে পরিচিত কুইন্সের জ্যাকসন হাইটস সংলগ্ন এস্টোরিয়া ও লং আইল্যান্ড সিটি নিয়ে গঠিত স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-৩৬ থেকে ২০২০ সালের নির্বাচনে বিজয়ের পর প্রবাসী বাংলাদেশিদের সাথে সখ্যতা বাড়িয়েছেন জোহরান মামদানি ।
সে সূত্রে তার মেয়র নির্বাচনেও বাংলাদেশিরা সরব হয়েছেন। যার প্রভাব দৃশ্যমান হলো গত শনিবার নিউইয়র্ক সিটির প্রসপেক্ট পার্কে ‘ড্রাম বিটস’ নামক একটি সংস্থার বনভোজন পার্টিতে। বৃষ্টি সত্ত্বেও শতশত প্রবাসীর সমাগমে হাজির হয়েছিলেন জোহরান মামদানি। মামদানিকে বিজয় প্রদানে সর্বাত্মক সহযোগিতার পাশাপাশি প্রতিটি বাংলাদেশি ভোটারকে কেন্দ্রে গিয়ে ব্যালট যুদ্ধে অংশগ্রহণের উদাত্ত আহবান জানান কাউন্সিলওম্যান শাহানা হানিফ। অনুষ্ঠানের আয়োজনে ছিলেন ড্রামের অর্গানাইজিং ডিরেক্টর কাজী ফৌজিয়া।
Posted ১১:৪৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3054 বার পঠিত)
(2345 বার পঠিত)