শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন নিয়ে মতবিনিময়

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন নিয়ে মতবিনিময়

আগামী ২৬ নভেম্বর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের কর্মসূচি নেয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন যুক্তরাষ্ট্রের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান হবে যুক্তরাষ্ট্র ও কানাডার এলামানাইদের নিয়ে। বড় পরিসরের এই আয়োজনকে সফল করার লক্ষ্যে এক মত বিনিময়ের আয়োজন করা হয় জ্যামাইকার ষ্টার কাবাব রেস্টুরেন্টে। মতবিনিময়ে সভাপতিত্ব করেন এলামনাই এসোসিয়েশনের বর্তমান সভাপতি সাইদা আক্তার লিলি ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক গাজী সামস উদ্দীন। সভাপতি বলেন, এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে এই অনুষ্ঠান সম্মিলিতভাবে করতে সকল স্তরের এলামনাইদের নিয়ে উদ্যাপন কমিটি গঠিত হবে, যেখানে বিভিন্ন দশকের সাবেক শিক্ষার্থীরা অর্ন্তভুক্ত থাকবেন। প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ হোসেন খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০০ বছরের গৌঁরবগাথা তুলে ধরা হবে শতবর্ষ অনুষ্ঠানে, যেখানে নতুন প্রজন্ম থেকে বিভিন্ন দশকের এলামনাই থাকবেন। আর এই লক্ষ্যে তিনি সবার সহযোগিতা চান।

ডা: চৌধুরী সারোয়ারুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলামনাইযের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট। তিনি শতবর্ষ উদযাপনে সব ধরণের সহায়তা করার প্রতিশ্রুতি দেন। বক্তব্য রাখেন ১৯৯৪ সালের নির্বাচন কমিশনার এডভোকেট মজিবুর রহমান। তিনি অনুষ্ঠান সফল করার জন্য তার সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

১৯৯৪ সালের অন্যতম নির্বাচন কমিশনার গোলাম মাওলা মানিক-সম্মিলিতভাবে সবার সহযোগিতা নিয়ে শতবর্ষ করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আনোয়ার হোসেন। মিজান চৌধুরী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থিদের ভিন্নভাবে ভাবতে শেখায়। শতবর্ষ উদযাপনে সহযোগিতা করার আহ্বান জনান তিনি। খুরশিদ চৌধুরী বলেন-আমেরিকা সম্ভাবনার দেশ। শতবর্ষ করার জন্য সব ধরণের পেশাজীবী মানুষের সহায়তা নেয়ার কথা বলেন। প্রেসিডিয়াম সদস্য মোল্লা মনিরুজ্জামান বলেন, ২৫ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন গনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন সবার সহযোগিতা নিয়েই করা হবে।

আমাদের জীবনকে ধন্য করেছে এই বিশ্ববিদ্যালয়। এখন সময় হয়েছে বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করা বলেও মন্তব্য করেন মনিরুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এর সাবেক সভাপতি স্বপন বড়ুয়া বলেন- শতবর্ষ উদযাপনে বিশ্ববিদ্যালয়ের অর্জন এবং অহংকারকে তুলে ধরা হবে – বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, ভাষা রক্ষা করার সংগ্রাম সব এই বিশ্ববিদ্যালয়ের অবদান। প্রাক্তন সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য মো. তাজুল ইসলাম শতবর্ষ উদযাপনে কমিউনিটির সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন, বিশেষভাবে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার বিশেষ সহযোগিতার আবেদন জানান। এছাড়াও মিনহাজ আহমেদ তার বক্তেব্যে বলেন শতবর্ষ উদযাপনে সব ধরণের সহায়তা করার জন্য সকলের প্রতি আবেদন জানান। মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সব সময় কিছু করতে চাই। শতবর্ষ উদযাপনে সহায়তা করার প্রতিশ্রুতি ও তিনি ব্যক্ত করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজেদের বক্তব্য তুলে ধরেন, জহিরুল হক, ইউসুফ আলী, এম এস আলম, মো. আজহার আলী খান,সাইফুল ভূঁইয়া , রায়হানা মাওলা, বেগম জিনাত মহলএবং নূপুর চৌধুরী। নূপুর চৌধুরী তার বক্তব্যে শতবর্ষের এই অনুষ্ঠানকে অনন্য সুন্দর করার মানসে প্রবাসের সকলের সর্বতো সহযোগিতা কামনা করেন।

Posted ১১:৫৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.