নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনকের উদ্যোগে সম্মিলিত মহান একুশ উদযাপন-২০২৫ এর অংশ হিসেবে শিশু- কিশোর মেধা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি রোববার উডসাইডের পিএস ১২৫ এর মিলনায়তনে অভিভাবক, শিশু- কিশোর ও সুধীজনদের উপস্থিতিতে এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সম্মিলিত মহান একুশ উদযাপন পরিষদের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনকের সভাপতি এম এস আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বক্তব্য রাখেন শিশু-কিশোর মেধা প্রতিযোগিতা উপ-পরিষদের চেয়ারম্যান আজহার আলী খান এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন কো-চেয়ারম্যান সাবিনা শারমিন নিহারসহ শামীমআরা বেগম ও সৈয়দ মিজানুর রহমান।

মোঃ রুহুল আমিন সরকার, নুপুর চৌধুরী ও গোলাম মোস্তফার সঞ্চালনায় তিনটি বিভাগে নয়টি বিষয়ভিত্তিক এই প্রতিযোগিতায় প্রায় অর্ধশতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সৈয়দ মোহাম্মদ উল্লাহ, মুহম্মদ ফজলুর রহমান, অধ্যাপিকা হুসনে আরা, আলমা লিয়া, তারিক জুলফিকার ও মোঃ আজিজ নঈমী।
বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারী প্রতিযোগীরা হল আরশি সাহা, অয়ন্তিকা ঘোস, তাকওয়া শেহরিশ, তাহানিয়া শাহরিন, শাহারিন আমরিন, নুসাইবা খান মেহেরিশ, অথরা ঘোষ, সুবহানা শামীম, রুপনতি সাহা, দিব্যমাধব মোদক, তেহজীব সাফা, তাহরাত সাবেকিন আয়াত, অনন্যা রায়, মেঘা সরকার, প্রমা দেব, জয়ীতা সাহা, তাহিম জায়েদ, অর্ক ঘোষ, শেখ মুনতাহা, সাহিতা নবী তয়ী, আগামী পৃত্থিরাজ সেন, মাহাথির, শ্রেয়ান মন্ডল, তাহিয়াতুল তাসবিহ, বুশরা তুবা, নিরজা সরকার, সইলী মণ্ডল প্রমুখ। বিচারকগণ অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্য থেকে সর্বমোট ২৮ জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করেন।
আগামী ২০ ফেব্রুয়ারি একুশের মূল অনুষ্ঠানের মঞ্চ থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। উক্ত সভায় উপস্থিত ছিলেন মোহাম্মাদ হোসেন খান, সাইদা আক্তার লিলি, মোল্লা মনিরুজ্জামান, আবুল কালাম আজাদ তালুকদার, স্বপন বড়ুয়া, মোঃ হানিফ মজুমদার, আজহার আলী খান, মোঃ ইউসুফ আলী, মোঃ আব্দুল মতিন, মীর কাদের রাশেল, শবনম পাপড়ী, ফতে নুর আলম বাবু, শফি আলম আনসারি, বেলায়াত হোসেন চৌধুরি, মনোয়ারুল ইসলাম, সৈয়দ মিজানুর রহমান, সবিতা দাস, ড. রুমা রায় চৌধুরী ও অন্তরা সাহা প্রমুখ। সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন এম এস আলম।
Posted ১১:৩৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2352 বার পঠিত)