শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

চট্টগ্রাম সমিতির নির্বাচন

তাহের-আরিফ প্যানেলের মনোনয়নপত্র সংগ্রহ

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

তাহের-আরিফ প্যানেলের মনোনয়নপত্র সংগ্রহ

নিউইয়র্কে চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক’র ২০২৪ কার্যকরী কমিটি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছে তাহের-আরিফ প্যানেল। কার্যকরী কমিটির ১৯টি আসনের জন্য এই প্যানেল মনোনয়ন সংগ্রহ করে। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহ করেন সভাপতি প্রার্থী মো. আবু তাহের এবং সাধারণ সম্পাদক প্রার্থী মো. আরিফুল ইসলাম।

তারা বলেন, আমরা নির্বাচন কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার মো. শেখ খালেদ, নির্বাচন কমিশনার রুহুল আমিন হোসেন, মোহাম্মদ সেলিম হারুন ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ এ হান্নান চৌধুরীর কাছ থেকে মোট ১৯ পদের জন্য মনোনয়ন সংগ্রহ করেছি। মনোনয়নপত্র সংগ্রহের সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি ও সাবেক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব মনির আহমেদ, তাহের-আরিফ পরিষদের পরিচালনা কমিটির চেয়ারম্যান, মো. সেলিম, সাবেক নির্বাচন কমিশনার ও সাবেক কোষাধ্যক্ষ মীর কাদের রাসেল, সাবেক অডিট কমিটির মেম্বার ইব্রাহীম দিপু, অ্যাডভোকেট আবদুল হামিদ, আলহাজ্ব নুর মোহাম্মদ সওদাগর, বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব মুজিবুর রহমান, ব্যবসায়ী নজরুল ইসলাম, সোহেল মাহমুদ, তখির আহমেদসহ আরও অনেকে।

নির্বাচনে সভাপতি প্রার্থী মো. আবু তাহের এবং সাধারণ সম্পাদক প্রার্থী মো. আরিফুল ইসলাম বলেন, সবার জন্য নিরাপদ এবং গ্রহণযোগ্য চট্টগ্রাম সমিতি হোক এটাই আমাদের অঙ্গীকার। আমরা চাই ভবিষ্যত নেতৃত্ব ভোগের নয়, ত্যাগ এবং সেবক মানসিকতার হোক। চট্টগ্রাম সমিতির হারানো গৌরব ফিরিয়ে আনতে আপনাদের সকলকে সাথে নিয়ে তাহের-আরিফ পরিষদ যুক্তরাষ্ট্র চট্টগ্রামবাসীর সাথে কাজ করতে বদ্ধপরিকর। তারা আরও বলেন, যুক্তরাষ্ট্র চট্টগ্রাম সমিতি যেন সকলের প্রাণের সংগঠন হিসেবে আবারও সকলের কাছে গ্রহণযোগ্য হয় এটাই আমাদের প্রার্থনা। আমরা কাউকে কখনও কষ্ট দিয়ে থাকলে আমাদেরকে ক্ষমা করে দিবেন।
আগামী ১৯ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র চট্টগ্রাম সমিতির নির্বাচন। কার্যকরী কমিটির ১৯টি আসনে নির্বাচনের জন্যে ২২৩ জন আজীবন সদস্যসহ মোট ভোটার ২৮৮৬।

৩১ আগস্ট শনিবার সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ব্রুকলিনস্থ সমিতি কার্যালয়ে মনোনয়ন পত্র বিক্রয় বা বিতরণ করা হয়। মনোনয়ন পত্র দাখিল বা গ্রহণ করা হবে ৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা। মনোয়নপত্র বাছাই করা হবে ১০ সেপ্টেম্বর, প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১২ সেপ্টেম্বর। ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৮ থেকে রাত ১০ টা পর্যন্ত আপিল গ্রহণ করা হবে। ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত আপিলের শুনানী ও রায় দেয়া হবে। ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় এবং ২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টায় চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে নির্বাচন কমিশন।প্রসঙ্গত, নির্বাচনে সরাসরি ২টি প্যানেল মাঠে রয়েছে বলে জানা গেছে। এর একটি হচ্ছে তাহের-আরিফ প্যানেল এবং অপরটি মাকসুদ-সিরাজী প্যানেল।

Posted ১১:৪৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.