নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী ও নজরুল একাডেমি অব ইউএসএ’র প্রতিষ্ঠার এক যুগ পূর্তি উপলক্ষে আগামী ১১ অক্টোবর শনিবার নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেস-এ একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের সমস্ত প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। সন্ধ্যায় থাকবে আলোচনা সভা, কবিতা পাঠ, নজরুলগীতি, নৃত্য পরিবেশনা, একক ও সমবেত সংগীতসহ নানা ধরণের সাংস্কৃতিক উপস্থাপনা। এতে নজরুল একাডেমির শিল্পীদের পাশাপাশি অতিথি শিল্পীরাও অংশ নেবেন। এছাড়াও এ উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশিত হবে।
অনুষ্ঠানটি সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। আগত অতিথিদের জন্য আসন সংরক্ষণের সুব্যবস্থা রাখা হয়েছে। উত্তর আমেরিকায় বসবাসরত সকল বাংলাভাষী নজরুলপ্রেমী, সঙ্গীত ও সংস্কৃতিপ্রেমীদের সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। স্থান: কুইন্স প্যালেস, ৩৭-১১ ৫৭ স্ট্রিট, উডসাইড, নিউইয়র্ক ১১৩৭৭, তারিখ ও সময়: শনিবার, ১১ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা।
Posted ১১:০১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3054 বার পঠিত)
(2345 বার পঠিত)