শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নরসিংদী প্রবাসীদের বনভোজন

জলি আহমেদ :   |   বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

নরসিংদী প্রবাসীদের বনভোজন

বাংলাদেশ এসেম্বলি অফ ইউএসএ’র সহযোগিতায় নিউইয়র্কে কুষ্টিয়া ও নরসিংদী প্রবাসীদের বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত ৬ জুলাই পৃথক পৃথক স্থানে বনভোজন আয়োজন করা হয়। এতে কয়েকশো প্রবাসী বাংলাদেশি অংশ নেন। বনভোজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও র‌্যাফল ড্রসহ নানা আয়োজন ছিল।

বনভোজন উদ্বোদন করেন বাংলাদেশ এসেম্বলি অফ ইউএসএর সভাপতি শামীম হাসান ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসলাম (কলিম)। আরো ছিলেন যুগ্ম সম্পাদক মো. জয়নাল আবেদীন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. শাহাদাত হোসেন, মোছাম্ম নুরজাহান বেগম, মো. জাহিদুর রহমান, মো. আশরাফ ভূঁইয়া, রহমত উল্লাহ, মঞ্জিল মজুমদার ও কামরুজ্জামান,কাউসার আলম,মো:জালাল আহমেদ ,এ কে এম হক খোকন।

নরসিংদী জেলা সমিতির বনভোজন

এই বনভোজন হেকশেয়ার স্টেট পার্কের মনোরম পরিবেশ অনুষ্ঠিত হয় নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনকের বনভোজন। প্রকৃতির সুন্দর পরিবেশে এসে মুগ্ধ হন অনেকে। এই অনুষ্ঠানেও সাংস্কৃতিক পরিবেশনা, খেলাধুলা র্যাফেল ড্রয়ের আয়োজন ছিল। নরসিংদী জেলা সমিতির সভাপতি হলেন শামীম গফুর, ও সাধারণ সম্পাদক এহসানুল হক বাবুল। এই আয়োজনের আহবায়ক হলেন জাকির এইচ খান, যুগ্ম আহবায়ক মো. নাজমুল হক, রাশেদুল কবীর সজল।

এছাড়া প্রধান সমন্বয়কারী ছিলেন মো. ইসমাইল হোসেন, সমন্বয়কারী হিসেবে ছিলেন মো. মোফাজ্জল হোসেন ও শামীমা খান। সদস্য সচিব অলিউল্লাহ খন্দকার সুমন, যুগ্ম সদস্য সচিব মো. আতিকুর রহমান ও তোহরা বেগম। বনভোজনে উপস্থিত অতিথিরা বলেন, এ ধরনের প্রাণবন্ত আয়োজন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা। এ ধরনের আয়োজন মানুষকে একত্রিত করে। সবার মাঝে একটি বন্ধন তৈরি করে। প্রবাসে থেকেও বাংলা সংস্কৃতিকে এমনভাবে তুলে ধরা প্রশংসনীয়।

কুষ্টিয়া জেলা সমিতির বনভোজন

ওয়েস্টচেস্টার কাউন্টির মনোরম পরিবেশের ক্রটন পয়েন্ট পার্কে কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের বনভোজন হয়। এতে কুষ্টিয়া জেলার প্রবাসী বাঙালিসহ অনেকেই অংশ নেন। সাংস্কৃতিক পরিবেশনায় ছিলেন চিত্রনায়িকা শাহানুর,আইন,আতিক এবং মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন হোসনে আরা বেগম। বনভোজন আয়োজনের আহ্বায়ক ছিলেন মো. আব্দুল জব্বার, যুগ্ম আহবায়ক মো. আহসান হাবিব লিটন, এ কে এম হক (খোকন), মো. মমতাজ উদ্দিন। প্রধান সমন্বয়কারী ছিলেন মো. জাহিদুজ্জামান জুয়েল।

সমন্বয়কারী ছিলেন মো. বিদ্যুৎ হোসেন, এটিএম মোজাফফর হোসেন, সদস্য সচিব মো. জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সদস্য সচিব মো. আব্দুল ওয়াদুদ, মো. আব্দুল খালেক, মো. আল রাজিব খান।ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মো. আবু মুসা, রোমিও রহমান, মো. আনিসুজ্জামান সবুজ, ফারুক ইকবাল। কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের সভাপতি হলেন মো. হামিদুল ইসলাম, ডিরেক্টর মো. গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক সাদিক রহমান।

Posted ১২:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.