বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
ছবি : সংগৃহীত
স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ছোট্ট প্রতিনিধিদল নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। তার প্রতিনিধিদলে সদস্য সংখ্যা মাত্র সাত জন। গত ১৫ বছর ধরে শেখ হাসিনা প্রতিবছর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন দুশ’র বেশি প্রতিনিধি নিয়ে।
তার নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রবর্তী প্রতিনিধিদলও এসেছে। প্রতিবছর তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ড. ইউনুসকে সংবর্ধনা দেয়ার জন্য বাংলাদেশ সোসাইটি, চট্টগ্রাম সমিতি এবং নাগরিক সমাজসহ বিভিন্ন সংগঠন আগ্রহ ব্যক্ত করলেও তিনি বেসরকারি কোনো সংগঠনের সংবর্ধনা গ্রহণ করছেন না। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট সীমিত আকারে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য এক অনুষ্ঠানের আয়োজন করবে।
Posted ১:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2353 বার পঠিত)