নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫
নিউইয়র্কের নায়াগ্রা ফলসের শেরাটন হোটেলে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ফোবানা সম্মেলনের শেষ দিনে নতুন স্টিয়ারিং কমিটি গঠিত হয়েছে। আগামী দুই বছরের জন্য (২০২৫-২০২৭) গঠিত কমিটির চেয়ারম্যান ও এক্সিকিউটিভ সেক্রেটারি নির্বাচিত হয়েছেন যথাক্রমে বিশিষ্ট ব্যবসায়ী ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ এবং বিশিষ্ট রাজনীতিক ও নিউইয়র্কের অন্যতম বৃহৎ আঞ্চলিক সংগঠন সদ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ। ১ সেপ্টেম্বর সোমবার দুপুরে স্টিয়ারিং কমিটির পূর্ণাঙ্গ সভায় সর্বসম্মতিতে ৫ সদস্যের প্রাথমিক কমিটি ঘোষণা করেন বিদায়ী চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও আজকাল সম্পাদক শাহনেওয়াজ।
নতুন কমিটিতে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন কাজী সাখাওয়াত হোসাইন আজম। অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ সেক্রেটারি হয়েছেন নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর। ট্রেজারার হয়েছেন কাজী ওয়াহিদ এলিন। খুব শিগগির পূর্ণাঙ্গ স্টিয়ারিং কমিটি গঠন করা হবে বলে সভা থেকে জানানো হয়।
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ সেক্রেটারি শাহাব উদ্দিন সাগর জানিয়েছেন, আগামীতে আরো বড় পরিসরে ফোবানা সম্মেলন আয়োজনে কাজ করবে নতুন কমিটি। ৩৯তম ফোবানা সম্মেলন সফল হওয়ায় নিজের পরিশ্রম এবং সবার সম্মিলিত প্রচেষ্টার কথা উল্লেখ করে শাহাব উদ্দিন সাগর বলেন, সবার সম্মিলিত ও আন্তরিক প্রচেষ্টায় ফোবানা ভবিষ্যতে আরো সুন্দর ও সফল হবে।
Posted ১০:৩৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2347 বার পঠিত)