বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
নারায়ণগঞ্জ জেলা সমিতি উত্তর আমেরিকা ইনক-এর ইফতার পার্টি অনুষ্ঠিত হবে আগামী ৮ এপ্রিল (শুক্রবার) উডসাইডস্থ গুলশান ট্যারেস মিলনায়তনে। এই ইফতার পার্টিতে উপস্থিত প্রবাসী নারায়ণগঞ্জবাসীদের মতামত নিয়ে সংগঠনের নতুন কার্যকরী কমিটিও গঠন করা হবে। এ ছাড়া সংগঠনের ভবন ক্রয় কমিটিও পুর্নবিন্যাস ও বর্ধিত করা হবে। গত ২৭ মার্চ বিকেলে সংগঠনের আহবায়ক কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। জ্যামাইকার একটি ভ্যানুতে অনুষ্ঠিত আহবায়ক কমিটির সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টা নির্মল পাল এবং সভা পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা, সাবেক সভাপতি ও উপদেষ্টা আরশাদুল বারী আসাদ।
এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, সংগঠনের সাবেক সভাপতি মোহাম্মদ মজিবর, সাবেক সভাপতি মোহাম্মদ মোহসীন, ইসমাইল হোসেন, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সেলিম, নূর বাবুল, সংগঠনের সাবেক সিনিয়র সভাপতি মোস্তফা জামান টিটো, সাবেক সহ-সভাপতি মশিউর রহমান তুহিন, সাবেক কোষাধ্যক্ষ আব্দুল কাদের, জুয়েল আহমেদ, জাতীয় দলের সাবেক ফুটবলার জানে আলম বাবু, সংস্কৃতি কর্মি নিতাই দাস, দর্পণ কবীর ও গোপা পাল মুক্তা। এই সভায় সংগঠনের জন্য একটি ভবন বা মিলনায়তন ক্রয়ের লক্ষ্যে ‘ক্রয় কমিটি’ গঠন করা হয়। সংগঠনের উপদেষ্টারা এই কমিটি পরিচালনা করবেন এবং পর্যায়ক্রমে আগ্রহীদের কমিটিতে অন্তর্ভূক্তি করা হবে। ৮ এপ্রিল ইফতার পাটি এবং ঈদের পর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয়া হয় সভায়। এ সভা থেকে প্রবাসী নারায়ণগঞ্জবাসী সকলকে সংগঠনে এসে সম্পৃক্ত হয়ে সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হবারও আহবান জানানো হয়।
Posted ১০:৪৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2353 বার পঠিত)