শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্কে ‘অর্থহীন’র কনসার্ট ৩০ নভেম্বর

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

নিউইয়র্কে ‘অর্থহীন’র কনসার্ট ৩০ নভেম্বর

বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড ‘অর্থহীন’ নিউইয়র্কে প্রথমবারের মত কনসার্ট করবে। আগামী ৩০ নভেম্বর রোববার সন্ধ্যা ৬টায় তারা নিউইয়র্কের ফ্ল্যাশিংয়ে হিন্দু টেম্পল অডিটরিয়ামে অনুষ্ঠিতব্য কনসার্টের আয়োজক মিউজিক বাংলা বস্টন। সহযোগী হিসাবে থাকছে ইভেন্ট ইউএসএ এন্টারটেইন্টমেন্ট ও আইআর এন্টারটেইন্টমেন্ট। গত ২৪ নভেম্বর সোমবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে আয়োজিত মিট অ্যান্ড প্রেস অনুষ্ঠানে এ তথ্য জানান আয়োজকরা।

আয়োজক মিউজিক বাংলা বস্টনের কর্ণধার পারভেজ জানান, প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফর করছে ‘অর্থহীন’ ব্যান্ড। ইতিমধ্যে বস্টন, মিশিগান, লুইজিয়ানা, ডালাস, পারডু বিশ্ববিদ্যালয় ও ভার্জিনিয়ায় কনসার্ট করেছে তারা। ব্যান্ডটি ৩০ নভেম্বর রোববার পারফর্ম করবে বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্কে। এরপর ১৪ ডিসেম্বর শেষ কনসার্ট হবে সান দিয়াগো শহরে।

আয়োজক পারভেজ আরো জানান, ‘প্রবাসী ভক্তদের কাছে ‘অর্থহীন’ বরাবরই প্রিয়। তারা অনেক ব্যান্ডের শো দেখেছেন, কিন্তু অর্থহীনের লাইভ পারফরম্যান্স কখনও পাননি। এবার সেই অপেক্ষার অবসান হচ্ছে।’
অনুষ্ঠানে উপস্থিত অর্থহীন ব্যান্ড দলের নেতা ও প্রধান ভোকাল সাইদুস সালেহীন খালেদ সুমন (বাসবাবা সুমন) জানান, অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা হচ্ছিল। কিন্তু শারীরিক অবস্থার কারণে সেটি সম্ভব হয়নি। তিনি জানান, দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছি। এখন আগের তুলনায় অনেকটা সুস্থ, তাই আয়োজকদের কথা রেখেছি। হয়তো নিউইয়র্কে এটাই শেষ কনসার্ট হবে। তিনি আশাবাদী, নিউইয়র্কের দর্শকরা অর্থহীনের গান উপভোগ করবেন।

টাইটেল স্পন্সর উৎসব গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও রায়হান জামান বলেন, অর্থহীন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল। নিউইয়র্কের আয়োজনে যুক্ত থাকতে পেরে উৎসব গ্রুপ গর্বিত। তিনি বলেন, যে কোনো ভালো কিছুর সঙ্গে থাকবে উৎসব গ্রুপ। তিনি অর্থহীন ব্যান্ড দলের কনসার্টের সফলতা কামনা করেন।

মিট অ্যান্ড প্রেস অনুষ্ঠানে মঞ্চে আরো উপস্থিত ছিলেন- অনুষ্ঠানের টাইটেল স্পন্সর উৎসব গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও রায়হান জামান, ইভেন্ট ইউএসএ এন্টারটেইন্টমেন্টের প্রেসিডেন্ট ও সিইও এনাম চৌধুরী, পিংক নয়েজ-এর প্রেসিডেন্ট ও সিইও আরিফুজ্জামান আরিফ, অনুষ্ঠানের স্পন্সর সিনিয়র লিগ্যাল ইমিগ্রেশন কনসালট্যান্ট নাসরিন আহমেদ, আইআর এন্টারটেইন্টমেন্টের সায়িদ ইমাম বুলবুল প্রমুখ। সঞ্চালনায় ছিলেন জনপ্রিয় উপস্থাপক সাদিয়া খন্দকার রিয়া। ইভেন্ট ইউএসএ এন্টারটেইন্টমেন্টের প্রেসিডেন্ট ও সিইও এনাম চৌধুরী জানান, হিন্দু টেম্পল অডিটরিয়ামে প্রায় ৭০০ জনের ধারণক্ষমতা রয়েছে।

Posted ১১:৩৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.