বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
নিউইয়র্কের লাগোয়ার্ডিয়া মেরিয়টে আগামী ২৪ নভেম্বর বসতে যাচ্ছে এটিভি ইউএসএ আইকনিক স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠান। বাংলাদেশি গ্লোবাল ডায়াসপোরা কাউন্সিল ও পিয়াল হোসেন এন্টারটেইনমেন্টের আয়োজনে এই বর্ণাঢ্য স্টার ফ্যাশন অ্যান্ড বিজনেস অ্যঅওয়ার্ডস অনুষ্ঠানের টাইটেল স্পন্সর এটিভি ইউএসএ।
এই তথ্য জানানোর উদ্দেশে গত ১২ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় আশা হোমকেয়ারের হলরুমে। সংবাদ সম্মেলনে ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেনকে উদ্দেশ্য করে বলা হয় পিয়ালের স্বপ্ন বাংলাদেশেরই স্বপ্ন। বাংলাদেশের স্বপ্নকে আন্তর্জাতিক বলয়ে নিয়ে যাওয়ার উদ্দেশে আমরা নিউইয়র্কে এই অনুষ্ঠানের আয়োজন করছি।
তারা বলেন, আমরা সবসময় ভালো কাজের সাথে থাকি। এই অনুষ্ঠানটি হবে তার আর একটি দৃষ্টান্ত। তারা আরো বলেন, অনেকে আইফা অ্যাওয়ার্ডের সাথে তুলনা করলেও আমরা কারো সথে তুলনা করতে চাই না। আরা আমাদের মতই করতে চাই।লিখিত বক্তব্যে ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার পিয়াল হোসেন বলেন, ২০২০ সাল থেকে আমরা আইকনিক স্টার এন্ড বিজনেস এওয়ার্ডস শুরু করি। এরপর থেকে প্রতি বছর ঢাকা ও কলকাতায় এই অনুষ্ঠান হচ্ছে। তবে নিউইয়র্কে হতে যাচ্ছে এবারই প্রথম। ২৪ নভেম্বরের এই অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের তারকারা উপস্থিত থাকবেন।
পিয়াল হোসেন জানান, এ পর্যন্ত ঢাকা থেকে যেসব শিল্পী আসার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে তারা হলেন অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম, তানজিন তিশা, সাদিয়া জাহান প্রভা, মন্দিরা চক্রবতীর্, জায়েদ খান, মামনুন ইমন, নিরব হোসেন, আবদুন নূর সজল। সংগীতশিল্পী রিজিয়া পারভীন, আঁখি আলমগীর, তানভীর তারেক, স্বপ্নীল সজীব, রেশমী মির্জা, ও মডেল তারকা নিবিড় আদনান নাহিদ ও জেরিন। এবং ভারতের টলিউড তারকা পায়েল সরকার। এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান উপস্থাপনায় থাকবেন ঢাকা থেকে আসা দেবাশীষ বিশ্বাস, এবং নিউইয়র্কের শারমিন সিরাজ ও সাদিয়া খন্দকার।
এটিভি ইউএসএ’র চেয়ারম্যান আকাশ রহমান বলেন, আমরা একটি সেরা অনুষ্ঠান করতে চাই এমন আকাঙ্খার জন্য আমরা কোনোক্ষেত্রেই আপোষ করতে চাই না। সংবাদ সম্মেলন সঞ্চালনা করতে গিয়ে বিশিষ্ট সংগঠক ও সংবাদকর্মী হাসানুজ্জামান সাকি সূচনাতে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের রূপরেখা তুলে ধরে মঞ্চে উপবিস্ট বিশিষ্টজনদের পরিচয় করিয়ে দেন।
এরা হলেন ইঞ্জিনিয়ার আকাশ রহমান, পিয়াল হোসেন, বাংলাদেশি গ্লোবাল ডায়াসপোরা কাউন্সিলের প্রেসিডেন্ট মো. লিটন আহমেদ, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক তানভীর তারেক, ঢাকা থেকে আগত মডেল নিবিড় আদনান নাহিদ, উপস্থাপক শারমিন সিরাজ ও সাদিয়া খন্দকার।এই আইকনিক স্টার এওয়ার্ডস অনুষ্ঠানের টিকেটের দাম ৫০, ১০০ ও ২০০ ডলার। যোগাযোগ : 718-864-3245 এবং ওয়েবসাইট globaliconicawards.org
Posted ১২:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2353 বার পঠিত)