নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
তরুণ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলামের নাচে-গানে মুগ্ধ হলো নিউইয়র্ক প্রবাসী। গত ৬ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশি ব্যবসায়ী প্রতিষ্ঠান শাহ নেওয়াজ গ্রুপের আমন্ত্রণে নিউইয়র্কের লং আইল্যান্ড নাসাউ কলোসিয়ামের বিশাল অডিটরিয়ামে হাজার হাজার দর্শক শ্রোতাকে দুই ঘন্টা ধরে গান গেয়ে মুগ্ধ করেন পাকিস্তানের এই সঙ্গীত শিল্পী।

নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই তুমুল বৃষ্টি উপক্ষো করে দলে দলে শ্রোতারা অডিটরিয়ামের বাইরে হাজির হতে থাকে। নিরাপত্তা চেকআপরে পর চারটি লেনে তরুণ-তরুণীসহ নানা বয়সের মানুষ ভেতরে প্রবেশ করতে থাকে। এ সময় ভেতরে দাঁড়িয়ে দর্শকরা যাতে ঝামেলামুক্তভাবে ভেতরে প্রবেশ করতে পারেন তা পর্যবেক্ষণ করেন শাহ নেওয়াজ গ্রুপের কর্ণধার শাহ নেওয়াজ ও এই গ্রুপের ভাইস প্রেসিডেন্ট রানো নেওয়াজ।
রাত নয়টার দিকে আতিফ আসলাম কোনো বিরতি ছাড়াই টানা দুই ঘন্টা গান গেয়ে নেচে মাতিয়ে রাখেন সবাইকে। পুরো শো’র নিরাপত্তা নিশ্চিত করতে দুই শতাধিক নিরাপত্তারক্ষী নিয়োগ দেয়া হয়। সবাইকে খুশি করতে না পারলেও পুরো অডিটরিয়াম ঘুরে ঘুরে অনেকের সাথে হাত মিলিয়েছে। অনুষ্ঠান শেষে শাহ নেওয়াজকে আতিফ আসলাম ধন্যবাদ জানান। তিনি আবার তার আমন্ত্রণে নিউইয়র্কে আরও শো করার আগ্রহ প্রকাশ করেন। শাহ নেওয়াজ আতিফ আসলামকে বলেন, তিনি খুব শিগগিরই আরও একটি শো করবেন তাকে নিয়ে।
Posted ১১:২৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3054 বার পঠিত)
(2345 বার পঠিত)