শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্কে আন্তর্জাতিক লোকসংগীত সম্মেলনের পঁচিশ বছর পূর্তি উৎসব

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

নিউইয়র্কে আন্তর্জাতিক লোকসংগীত সম্মেলনের পঁচিশ বছর পূর্তি উৎসব

উত্তরবঙ্গ তথা পল্লী-বাংলার হৃদয় জুড়ানো সঙ্গীতকে প্রবাসেও লালন ও বিকাশের সংকল্প তথা বাঙালি সংস্কৃতির চিরায়ত ধারা অব্যাহত রাখার স্লোগানে গত ২২ নভেম্বর জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে আয়োজন করা হয় ‘আন্তর্জাতিক লোকসংগীত সম্মেলন’র পঁচিশ বছর পূর্তি উৎসব।

‘বারী গ্রুপ’-এর সৌজন্যে ‘ভাবের গান’ শীর্ষক এই উৎসব উৎসর্গ করা হয় জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী মরহুম বিজয় সরকার ও বারী সিদ্দিকীর স্মরণে। উৎসবের আহ্বায়ক ডা. হামিদুজ্জামানের সভাপতিত্বে বিভিন্ন বয়েসী প্রবাসীর উপস্থিতিতে এই উৎসবের উদ্বোধন করেন ‘বারী গ্রুপ’-এর কর্ণধার আসেফ বারী টুটুল এবং মুনমুন হাসিনা বারী। এ সময় আরো ছিলেন উৎসবের প্রধান অতিথি কাজী আজম, সম্মানিত অতিথি ফাহাদ সোলায়মান, বিশেষ অতিথি ড. সবিতা দাস, মিনা ইসলাম, সালেহ আহমেদ মানিক, কবি সালেহা এবং শক্তি ডি গুপ্তা।
উৎসবের প্রধান সমন্বয়কারী আবু তালেব চৌধুরী চান্দু এবং সমন্বয়কারী মোহর খান অতিথিদেরকে অভ্যর্থনা জানান।

আগামী দিনগুলোতেও বহুজাতিক সমাজে বাংলাদেশের সংস্কৃতিকে সদা হৃদয়ে জাগ্রত রাখার উদাত্ত আহ্বান জানান এ উৎসবের সদস্য-সচিব নূর ইসলাম বর্ষণ।

গত ২৪ বছর প্রবাসে এই উৎসব আয়োজন-পৃষ্ঠপোষকতা এবং লোক সঙ্গীতকে লালন ও বিকাশে নিরন্তরভাবে কাজ করা বিশিষ্টজনদের পুরস্কৃত করার পাশাপাশি ‘ভাবের গান’-এ অংশ নেন জনপ্রিয় শিল্পীরা। এর অন্যতম ছিলেন চন্দ্রা রায়, সবিতা দাস, ইমদাদুল হক, মোহর খান, করিম হাওলাদার, জোহরা আলিম নূপুর, ডা. নার্গিস রহমান, শাহীন, সুলতানা খানম, অঙ্কিতা বিশ্বাস, প্রিয়ন্তী পাল। লোকসংগীতের সাধনা ও প্রবাসী কমিউনিটির সাংস্কৃতিক বন্ধন জোরদারে এই উৎসবকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন আয়োজকরা।

 

Posted ৩:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.