শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্কে ফেলানী দিবস পালিত

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫

নিউইয়র্কে ফেলানী দিবস পালিত

ভারতীয় সীমান্ত রক্ষীদের গুলিতে নিহত বাংলাদেশী কিশোরী ফেলানী খাতুনে ১৪তম মৃত্যুদিবস উপলক্ষে ফেলানী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নিয়ইয়র্কে বসবাসরত বাংলাদেশিদের সংগঠন ‘প্যাট্রিয়টস অব বাংলাদেশ’ গত ৮ জানুয়ারি বুধবার বিকেলে নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনসুলেটের সামনে এক প্রতিবাদ সভা ও মানব বন্ধনের আয়োজন করে।

সভায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্বিচারে বাংলাদেশী নাগরিকদের হত্যা করার নিন্দা করা হয় এবং ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের সামনের রাস্তার নামটির নাম ’ফেলানী স্ট্রিট’ করার দাবী জানানো হয়। সভাশেষে এ সংক্রান্ত একটি স্মারকলিপি বাংলাদেশ কনসুলেটকে প্রদান করা হয়। কনসুলেটের পক্ষ থেকে মিনিস্টার মোহাম্মদ আনিসুজ্জামান স্মারকলিপিটি গ্রহন করেন এবং এটি যথাযথ কতৃপক্ষের কাছে পৌছে দেওয়া হবে বলে জানান।

উল্লেখ্য, পনের বছর বয়সী ফেলানী খাতুন ২০১১ সালের জানুয়ারীর ৭ তারিখ বাংলাদেশ-ভারত কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হয়। গুলিবিদ্ধ হওয়ার পর ফেলানীর দেহ সীমান্তরেখা বরাবর কাটাতারের বেড়ায় চার ঘন্টা যাবত ঝুলে থাকলেও বিএসএফ তাকে উদ্ধার করেনি। ‘প্যাট্রিয়টস অব বাংলাদেশের প্রধান সমন্ময়কারী আবদুল কাদের বলেন ভারত যদিও আমাদের বন্ধুরাষ্ট্র ভারতীয়রা যেভাবে সীমান্তে বাংলাদেশীদের হত্যা করছে এটা সৎপ্রতিবেশী সুলভ আচরন হতে পারে না। “এটা মানবাধিকারের স্পস্ট লঙ্ঘন। আমরা আশা করবো ভারত সরকার বিএসএফকে সংযত হতে নির্দেশ দেবে’। “এতদিন ভারতের তাবেদার বাংলাদেশ সরকার ফেলানী হত্যার বিচার দাবী করেনি।

এখন বাংলাদেশের স্বাধীনতার পক্ষের সরকার জোড়ালো ভাষায় ফেলানী হত্যাকান্ডের বিচার দাবী করবে বলে আশা করছি,” কাদের বলেন। কমিউনিটি এক্টিভিস্ট আবদুস সবুর বলেন ফেলানীকে যেভাবে হত্যা করা হয়েছে এটা নিঃসন্দেহে মানবতাবিরোধী অপরাধ। ফেলানী হত্যাকান্ডের বিচার দাবী করে সবুর বলেন. “ফেলানীকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। তাকে চার ঘন্টা কাটাতারের ওপর ঝুলিয়ে রাখা হয়েছিল। তখন তার শরীর থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছিল। বিএসএফ তাকে উদ্ধার করেনি।

মৃত্যূর ১৪ বছর পরও ফেলানী হত্যার বিচার হয়নি। আমরা হত্যাকারীর বিচার দাবী করছি,” তিনি বলেন। ‘প্যাট্রিয়টস অব বাংলাদেশের অন্যতম সদস্য জুয়েল জাকির বলেন “বিএসএফকে আরও সংযত ও মানবিক হতে হবে। এটা কোন সভ্য বাহিনীর আচরন হতে পারেনা। একটি ১৫ বছরের কিশোরী নির্মমভাবে নিহত হয়েছে। কিন্তু বিচার পায়নি। আমরা ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের সামনের রাস্তাটির নাম ফেলানীর নামে নামকরনের দাবী জানাচ্ছি।

এই রাস্তাটির নাম হোক ফেলানী সড়ক বা ফেলানী স্ট্রিট। তাহলে হয়ত তার পরিবার কিছুটা শান্তনা পাবে। বাংলাদেশী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা সরকারের কাছ এ দাবী জানাচ্ছি। এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক চৌধুরী মোহাম্মদ কাজল, মুশফিকুর রহমান, মোহাম্মদ তারিফ ও রাসেল খান। সভাশেষে চৌধুরী মোহাম্মদ কাজল সংগঠনের পক্ষ থেকে দূতাবাস কর্মকর্তার কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। এসময় ‘প্যাট্রিয়টস অব বাংলাদেশের সদস্যবৃন্দ ছাড়াও বাংলাদেশ কনসুলেটের কাউন্সেলর ইশরাত জাহান উপস্থিত ছিলেন।

Posted ১২:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.