শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্কে বনভোজনের ধুম : প্রবাসী টাঙ্গাইলবাসীর বনভোজন

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

নিউইয়র্কে বনভোজনের ধুম : প্রবাসী টাঙ্গাইলবাসীর বনভোজন

গত ২০ জুলাই রোববার প্রবাসী টাংগাইল ইউএসএ ইন্ক’র বার্ষিক বনভোজন কানেকটিকাট শেরউড এস্টেট পার্কে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্রাভিনেতা টাঙ্গাইলের কৃতি সন্তান অমিত হাসান বনভোজন উদ্বোধন করেন।

সংগঠনের সভাপতি ফরিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে উপস্থিত ছিলেন উপদেষ্টা আশেক খন্দকার শামীম ও ফরহাদ তালুকদার, সাবেক সভাপতি মোজাম্মেল হক ও খন্দকার বদরুজ্জামান পিকলু, সহ-সভাপতি তৌফিকুর রহমান, সাবেক সহ সভাপতি খন্দকার জাকির হোসেন বাদল, সেক্রেটারি জেনারেল শরীফ শিকদার, বনভোজন কমিটির আহবায়ক ও সাবেক সভাপতি আব্দুল হাকিম, সদস্য সচিব আরিফ বিন আনোয়ার, সাবেক সাধারণ সম্পাদক শাহীনুর রহমান শাহীন ও আতিকুর রহমান আনিস, সাবেক আহবায়ক গোলাম মোস্তফা ও আক্তারুজ্জামান হ্যাপী, সাংস্কৃতিক সম্পাদিকা বিটিভির সংগীতশিল্পী সামিনা খন্দকার ও মহিলা সম্পাদিকা নিগার সুলতানা সালমা! অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সর্বজনাব এনামুল হাসান শামীম মিয়া, সানোয়ার হোসেন, আলম হোসেন, মোহাম্মদ ইমরান, সৈয়দ আশরাফ দুলাল, মোহাম্মদ রুবেল, মোঃ আব্দুর রব, মোহাম্মদ শাহজাহান প্রমুখ। বার্ষিক আয়োজনের পুরো অনুষ্ঠান ও র্যাফেল ড্র পরিচালনা করেন জনাব সুলতান বোখারী এবং খালিদ মিঠু। সকালের নাস্তা, দুপুরের খাবারসহ ফুটবল ও ক্যারম খেলা, মেয়েদের পিলো পাসিং এবং শিশুদের বিভিন্ন ধরনের খেলায় বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

সংগঠনের উপদেষ্টা প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ মুনিবুর রহমানের সৌজন্যে র‌্যাফল ড্রতে প্রথম পুরস্কার ১০০০ডলার লাভ করেন হারুনুর রশীদ। প্রধান উপদেষ্টা ডাঃ ওয়াজেদ এ খান ও এটর্নি মইন চৌধুরীর সৌজন্যে ছিল ২য় পুরস্কার ৬৫ টেলিভিশন, এডি শহীদুল জুয়েল এর সৌজন্যে ৩য় পুরস্কার ছিল আরও একটি ৫০” টিভি, রিমেক্স রিয়েল এস্টেট এর জনাব মোঃ সাইদ এর সৌজন্যে ছিল ৪র্থ পুরস্কার এবং সিগনেচার কালেকশন এর ফারজানা ইসলাম রুমকীর সৌজন্যে ছিল ৫ম পুরস্কার।

এছাড়া আরও ১৫টি বিশেষ পুরস্কার প্রদান করা হয়। সবশেষে উপস্থিত সাড়ে ৫ শতাধিক অতিথিবৃন্দকে বনভোজন সফল ও সার্থক করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে ২০২৬ সালের বনভোজনের আগাম আমন্ত্রণ জানিয়ে এবারের আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন বনভোজন কমিটির আহবায়ক জনাব আব্দুল হাকিম ও সদস্য সচিব জনাব আরিফ বিন আনোয়ার।

Posted ১:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.