বাংলাদেশ ডেস্ক : | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫
ছবি : সংগৃহীত
নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকা থেকে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস ইনফোর্সমেন্ট (আইস) পুলিশ। ২৮ জানুয়ারি মঙ্গলবার স্থানীয় নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সহায়তায় তারা তাকে গ্রেপ্তার করে বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি সাব্বির আহমেদের বাড়ি সিলেটের বিয়ানীবাজার। তিনি ২০২২ সালে অবৈধ পথে এসেছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিয়ানীবাজার সমিতির সেক্রেটারি রেজাউল আলম অপু। তিনি জানান, সাব্বির ৩ বছরের অধিক সময় ধরে বসবাস করলেও কাগজপত্র করতে পারেন নি।
অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের অভিযানে যুক্তরাষ্ট্রে আতঙ্কে দিন পার করছেন উপযুক্ত নথিপত্র নেই এমন অনেকেই। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার শুরুতে এবং গুরুত্বপূর্ণ বিষয় ছিল অবৈধ অভিবাসী, যাদের বৈধ কাগজপত্র নেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। বিশেষ করে যাদের বিরুদ্ধে ক্রিমিনাল চার্জ আছে এবং যারা অপরাধে জড়িত তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেয়া হবে। দায়িত্ব নেয়ার প্রথমদিন থেকেই তিনি এ বিষয়ে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
Posted ৩:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2353 বার পঠিত)