শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্কে বিএনপির ৩১ দফার জনসংযোগে যুবদল নেতৃবৃন্দ

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

নিউইয়র্কে বিএনপির ৩১ দফার জনসংযোগে যুবদল নেতৃবৃন্দ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার প্রতি প্রবাসীদের সমর্থন আরও জোরদারকল্পে যুক্তরাষ্ট্র যুবদলের উদ্যোগে সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবদল নেতা মাজহারুল ইসলাম জনি, এবং পরিচালনা করেন যুবদল নেতা আহাম্মদ রিপন ও জাহেদ হাসান সুমন খাঁ। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এম এ বাতিন। এ সময় নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন ইঞ্জিনিয়ার রহমান সায়েম, সাবেক ছাত্রনেতা জাকির আহমেদ, যুক্তরাষ্ট্র যুবদল নেতা দেলোয়ার হোসেন শিপন, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ, বিএনপি নেতা কৃষিবিদ মোহাম্মেদ সুলায়মান, দেওয়ান কাওসার, ওয়েস আহমেদ, কাওসার আহমেদ, এম এ মজিদ, সাদাত হোসেন রাজু।

এছাড়াও ছিলেন যুবদল নেতা শামীম আহমেদ, ফয়সল চৌধুরী, সাদিক রহমান, দেওয়ান মেহরাব চৌধুরী, জাকারিয়া অপু, শেখ আনসার আলী, সিদ্দীক মিশ্রী, ফজলুর রহমান, কাজী মুবীন, মোহাম্মেদ মান্নান, তারেক আহমেদ, ফয়সল আহমেদ, শাহরুখ ইসলাম ফারহান, মেহেদী হাসান, নাঈম আহমেদ, সুলতান চৌধুরী, সেলিম উদ্দিন, এনায়েত খান প্রমুখ। কর্মসূচিতে নেতাকর্মীরা জনগণের মাঝে বিএনপি’র ৩১ দফার তাৎপর্য তুলে ধরেন এবং রাষ্ট্র পুনর্গঠনে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Posted ১১:৪৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.