নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫
জ্যাকসন হাইটস এলাকাবাসীর তবারক বিতরণ
নিউইয়র্কে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালিত হয়েছে। বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ছাড়াও এ দিন তবারক বিতরণ করেছে অরাজনৈতিক ও সামাজি সংগঠন জ্যাকসন হাইটস এলাকাবাসী। এ বছর তবারক বিতরণের পাশাপাশি মুসল্লিদের জায়নামাজ উপহার দিয়েছে সংগঠনটি। ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র উদ্যোগে পৃথক এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ‘তোমার কীর্তির চেয়ে তুমি যে মহান’ শিরোনামে। অন্যদিকে, ‘তোমার কীর্তির চেয়ে তুমি যে মহান’ শিরোনামে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিলে অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস আহমেদ ও জিল্লুর রহমান, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. গিয়াস উদ্দিন, ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন- বিএনপি নেতা জসিম ভূঁইয়া, ফারুক হোসেন মজুমদার, সাইফুর খান হারুণ, মাজহারুল ইসলাম জনি, কাজী আমিনুল ইসলাম স্বপন, শাহাদাত হোসেন রাজু প্রমুখ।
হোস্ট সংগঠনের সভাপতি শাকিল মিয়া এবং সাধারণ সম্পাদক মো. আলম নমীর সার্বিক দিক-নির্দেশনায় এ আয়োজনের আহবায়ক দেওয়ান মনির, সদস্য-সচিব আমানত হোসেন আমান, যুগ্ম সদস্য সচিব মনিরুল ইসলাম মনির, প্রধান সমন্বয়কারী সারওয়ার খান বাবু, অন্যতম সমন্বয়কারী রফিকুল ইসলাম ডালিম দলমত-নির্বিশেষে সকল প্রবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদর্শনের এ আয়োজনে অংশগ্রহণের জন্যে।
উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় চট্টগ্রাম সার্কিট হাউজে এক দল পথভ্রষ্ট সৈন্যের গুলিতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিএনপি দিনটি তার ‘শাহাদাত দিবস’ হিসাবে পালন করে। জ্যাকসন হাইটস এলাকাবাসী দীর্ঘদিন থেকে দলমত নির্বিশেষে বাংলাদেশের জাতীয় নেতাদের জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন করে আসছে।
জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি
নিউইয়র্কের ব্রঙ্কসে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। গত ৩১ মে সন্ধ্যায় ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে এ উপলক্ষে দোয়া-মাহফিল, আলোচনা সভা ও তবারক বিতরণ করা হয়।

‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র সভাপতি সৈয়দ গৌছুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কৃষিবিদ মোহাম্মদ সোলায়মানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ডা. আব্দুস সবুর, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতেন, আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা ইমরান শাহ রন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের কর্মকর্তা আক্তাজ্জামান হ্যাপী, মাইনউদ্দিন নটু, ফুল মিয়া, রুমা আক্তার, জুয়েল শিকদার, নারী নেত্রী মেহের চৌধুরী, জুলি রহমান প্রমুখ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুর রাজ্জাক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্দিক মিশরী, আনছার শেখ, মমতাজ উদ্দিন (পুলিশ), ফজলুর রহমান, মোঃ শহীদ, আজিজুল হক, মাসুদ পারভেজ, নজরুর হক, আব্দুল্লাহ হীল মাজেদ, সোলায়মান সরকার, তোজাম্মেল হক তোতা, রফিকুল ইসলাম, রোজী হোসাইন, মোঃ শাহজাহান, সোলায়মান সরকার, দীন ইসলাম, কামরুল হাসান, মোঃ বাদল, মোয়াজ্জেম হোসেন, মোঃ সাদিক, আমির হোসেনসহ বিএনপি ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী-সমর্থক। সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বহুদলীয় গণতন্ত্র এবং বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তক। তিনি জনগণের জন্য রাজনীতি করেছেন, নিজের জন্য বা পরিবারের জন্য নয়। বাংলাদেশ যতদিন থাকতে ততদিন তিনি বাংলাদেশীদের হৃদয়ে অমর হয়ে থাকবেন। বাংলাদেশে এমুহুর্তে তাঁর মতো মহান নেতার প্রয়োজন। তাঁর রাজনীতিই দেশের চলমান সঙ্কট থেকে জাতিকে রক্ষা করতে পারে।
বক্তারা বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার জনপ্রিয়তায় ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করেন। তাঁকে হারিয়ে জাতি একজন দেশ প্রেমিক, সৎ রাষ্ট্রনায়ককে হারিয়েছে। বক্তারা বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে বিএনপির দাবি অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্য্যেই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। এজন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি’র নেতা-কর্মী সহ দেশ প্রেমিক সকল নাগরিকের ঐক্য প্রয়োজন। দেশ ও প্রবাসে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনমত গড়ে তুলতে হবে।‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র সভাপতি সৈয়দ গৌছুল হোসেন এবং সাধারণ সম্পাদক কৃষিবিদ মোহাম্মদ সোলায়মান অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অতিথিসহ সকলকে ধন্যবাদ জানান।
নিউইয়র্র্ক স্টেট বিএনপির সমাবেশ
বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৩০ মে নিউইয়র্কসহ আমেরিকার বিভিন্ন শহরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে।নিউইয়র্কের ডাইভার্সিটি প্লাজায় নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয় সমাবেশ, যেখানে হাজারো প্রবাসী বাংলাদেশি অংশ নেন। সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ বলেন, জিয়াউর রহমান কেবল স্বাধীনতার ঘোষণা দেননি, তিনি যুদ্ধে অংশ নিয়েছেন এবং বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। আজ তার আদর্শই আমাদের পথের দিশারি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লন্ডন থেকে টেলিফোনে যুক্ত হন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির মধ্যেই রয়েছে আগামীর বাংলাদেশ গঠনের দিকনির্দেশনা। তরুণদের উচিত তা ধারণ করে এগিয়ে যাওয়া।কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান ৩০ মে-কে জাতীয় শোক দিবস ঘোষণার দাবি জানান।
দোয়া মাহফিল ও সভায় সভাপতিত্ব করেন মো. অলিউল্লাহ আতিকুর রহমান।সভায় আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, কোষাধ্যক্ষ জসীম ভূঁইয়া, মুক্তিযোদ্ধা মশিউর রহমান, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা আবু সাঈদ আহমেদ, এম.এ. বাতিন, জাকির এইচ চৌধুরীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
Posted ৯:৪৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2351 বার পঠিত)